Shreyas Iyer Grooves On Dhol: মুম্বইয়ের রঞ্জি জয়ের পর ঢোলের তালে শ্রেয়স আইয়ারের নাচ, দেখুন ভিডিও

ফাইনালে ৭ এবং ৯৫ রান করা শ্রেয়স আইয়ারকে তার দলের জয়ের পরে নাচতে দেখা গেলে সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে

Shreyas Iyer Grooves On Dhol: মুম্বইয়ের রঞ্জি জয়ের পর ঢোলের তালে শ্রেয়স আইয়ারের নাচ, দেখুন ভিডিও
Shreyas Dances on Dhol (Photo Credit: X)

বৃহস্পতিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে রঞ্জি ট্রফির ফাইনালে মুম্বই বিদর্ভকে হারানোর পর মুম্বইয়ের মিডল অর্ডার ব্যাটার শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) ঢোলের তালে নাচতে দেখা যায়। বিদর্ভকে ১৬৯ রানে হারিয়ে ৪২তম রঞ্জি খেতাব জিতেছে অজিঙ্ক রাহানের নেতৃত্বাধীন মুম্বই। ফাইনালে ৭ এবং ৯৫ রান করা শ্রেয়স আইয়ারকে তার দলের জয়ের পরে নাচতে দেখা গেলে সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে পিঠের ব্যথার কারণে টানা দ্বিতীয় দিন মাঠে ছিলেন না আইয়ার। শ্রেয়সের পিঠের সমস্যা তাকে বহুবার ভারতীয় দলের বাইরে রেখেছে। গত বছর পিঠের চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপে ভারতের ম্যাচ থেকে ছিটকে যান তিনি। ভারতীয় ম্যানেজমেন্ট এবং কেকেআর আইয়ারের ফিটনেস নিয়ে প্রচণ্ড ঘাম ঝরাচ্ছে, কারণ ডানহাতি ব্যাটার একই সমস্যার কারণে গত আইপিএল মিস করেছেন। এই মরসুমও তিনি মিস করবেন সেটা কলকাতা চাইবেনা। Mumbai Wins Ranji Trophy: অবশেষে ৮ বছরের খরা কাটিয়ে ৪২তম রঞ্জি জয় মুম্বই ক্রিকেটের

দেখুন ভিডিও

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 14, 2024 04:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).