Shaheen Shah Afridi, The Hundreds 2023: প্রথম ২ বলেই ২ উইকেট! দেখুন পাক পেসার শাহিনের অসাধারণ বোলিং

এই তারকা পেসার তার গতি, সঠিক লাইন ও লেংথ দিয়ে প্রতিপক্ষের মেরুদণ্ডে আঘাত হানার মতো অসাধারণ দক্ষতা অর্জন করেছেন

Shaheen Shah Afridi, The Hundreds 2023: প্রথম ২ বলেই ২ উইকেট! দেখুন পাক পেসার শাহিনের অসাধারণ বোলিং
Shaheen Shah Afridi (Photo Credit: The Hundred/ Twitter)

এশিয়া কাপের আগে দুর্দান্ত ফর্মে দেখা গেল পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদিকে। 'দ্য হান্ড্রেড'-এ প্রথমবারের মতো ওয়েলশ ফায়ার দলের সদস্য ২৩ বছর বয়সী এই ক্রিকেটার। এই তারকা পেসার তার গতি, সঠিক লাইন ও লেংথ দিয়ে প্রতিপক্ষের মেরুদণ্ডে আঘাত হানার মতো অসাধারণ দক্ষতা অর্জন করেছেন। বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে ওয়েলশ ফায়ার ৪০ বলে ৩ উইকেটে ৯৪ রান করার পর ম্যাঞ্চেস্টার অরিজিনালসের ০ রানেই ২ উইকেট তুলে নেন এই বাঁ-হাতি পেসার। শাহিন প্রথমে ফিল সল্টকে স্টাম্পের সামনে ফাঁদে ফেলে এলবিডাব্লিউ আউট করেন। এরপর পরের বলেই আরেকটি এলবিডাব্লিউ করে লরি ইভান্সকে গোল্ডেন ডাকে আউট করেন। তবে পরের ৮ বলে ২৪ রান আসে এবং শাহীন মোট ১০ বলে ২৪ রান দিয়ে ২ উইকেট নেন। Babar Azam: কানাডার বহুমূল্য গ্লোবাল টি-২০ লিগ ছেড়ে লঙ্কা প্রিমিয়ার লিগ কেন বেছে নিলেন বাবর আজম?

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 03, 2023 02:57 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).