Shadab Khan-Shan Masood Argument: পিএসএলে ডিআরএস নিয়ে মাঠেই বিতর্কে জড়ালেন শাদাব খান-শান মাসুদ, দেখুন ভিডিও
আসলে, শাদাব মনে করেন মাসুদ যখন ডিআরএস নেন তখন সময় ফুরিয়ে গেছিল তবুও আগা সালমানের বিরুদ্ধে ডিআরএস নেন তিনি
রাওয়ালপিন্ডিতে পাকিস্তান সুপার লিগের (PSL 2024) ২৪তম ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের অধিনায়ক শাদাব খান (Shadab Khan) ও করাচি কিংসের অধিনায়ক শান মাসুদের (Shan Masood) মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। মাঠের আম্পায়ার যখন হস্তক্ষেপ করতে বাধ্য হন তখন দুজনেই বেশ বাকবিতণ্ডায় জড়িয়ে গিয়েছেন। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। রান তাড়া করার দশম ওভারে একটি ডিআরএস নেওয়াকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত। আসলে, শাদাব মনে করেন মাসুদ যখন ডিআরএস নেন তখন সময় ফুরিয়ে গেছিল তবুও আগা সালমানের বিরুদ্ধে ডিআরএস নেন তিনি। শাদাবের আপত্তির কথা জানালে মাসুদ ইউনাইটেড অধিনায়ককে বুঝিয়ে দেন সে যেন এই বিষয়ের বাইরে থাকে, জানা গিয়েছে এই নিয়েই ঝামেলা শুরু হয়। যদিও দুই পাকিস্তানি ক্রিকেটার খেলা শেষে আলিঙ্গন করে ব্যাপারটাকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করেন। উল্লেখ্য, এই ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেড ৫ উইকেটে জয়লাভ করে। BAN vs SL Out Controversy: ফের বিতর্কে বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ, ব্যাটে বল লেগেও নট আউট ব্যাটসম্যান
দেখুন ভিডিও
Shan Masood use to be a cool man, What happened ? pic.twitter.com/5jjbwns84z
— ٰImran Siddique (@imransiddique89) March 7, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 08, 2024 01:06 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

