Sachin Remembers Coach Achrekar: জন্মদিনে কোচ আচরেকর স্যারকে স্মরণ সচিন তেন্ডুলকরের; ফিরে দেখুন পুরনো দিন

রমাকান্ত আচরেকর সচিনের ছোটবেলার কোচ ছিলেন এবং তাঁর দক্ষতা বাড়ানোর জন্য ঘণ্টার পর ঘণ্টা প্র্যাকটিস করাতেন। সেই কারণে ডানহাতি এই ব্যাটসম্যান ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটসম্যান হয়েছেন

Sachin Remembers Coach Achrekar: জন্মদিনে কোচ আচরেকর স্যারকে স্মরণ সচিন তেন্ডুলকরের; ফিরে দেখুন পুরনো দিন
Sachin Tendulkar with Ramakant Achrekar (Photo Credit: Sachin Tendulkar/ X)

সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) কেরিয়ারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল রমাকান্ত আচরেকরের (Ramakant Achrekar)। ২০১৯ সালে প্রয়াত হন এই বর্ষীয়ান কোচ। ক্রিকেটের দীর্ঘ যাত্রায় আচরেকরের অবদানের কথা প্রায়ই বলতে শোনা যায় সচিনকে। প্রয়াত কোচের ৯১তম জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় স্মৃতিচারণ করলেন তেন্ডুলকর। সচিন একটি পুরনো ছবি পোস্ট করে লিখেছেন, 'যিনি আমাকে ক্রিকেটার বানিয়েছেন, তাঁর প্রতি আমি কৃতজ্ঞ। তিনি আমাকে যে শিক্ষা দিয়েছেন তা সারা জীবন আমার সঙ্গে থেকে গেছে। আপনার জন্মবার্ষিকীতে আপনাকে আরও বেশি করে স্মরণ করছি। আমার জন্য যা করেছেন তার জন্য অনেক ধন্যবাদ।' রমাকান্ত আচরেকর সচিনের ছোটবেলার কোচ ছিলেন এবং তাঁর দক্ষতা বাড়ানোর জন্য ঘণ্টার পর ঘণ্টা প্র্যাকটিস করাতেন। সেই কারণে ডানহাতি এই ব্যাটসম্যান ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটসম্যান হয়েছেন। 'Bharat Mata ki Jay' Chant by Aussie Fan: দেখুন, রায়পুরের মাঠে অজি ভক্তের মুখে 'ভারত মাতা কি জয়' শ্লোগান

দেখুন সচিনের পোস্ট

ফিরে দেখুন পুরনো ছবি

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 03, 2023 12:49 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).