Ruturaj Gaikwad as CSK Captain: চেন্নাইয়ের অধিনায়কত্ব ছাড়লেন ধোনি! ২০২৪ আইপিএলে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়

৪২ বছর বয়সী ধোনি ২০০৮ সালে আইপিএল শুরু হওয়ার পর থেকে সুপার কিংসের অধিনায়কত্ব করেছেন

Ruturaj Gaikwad as CSK Captain: চেন্নাইয়ের অধিনায়কত্ব ছাড়লেন ধোনি! ২০২৪ আইপিএলে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়
Ruturaj Gaikwad (Photo Credit: X)

চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন ধোনি। রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad) ২০২৪ সালের আইপিএলে দলকে নেতৃত্ব দেবেন। ৪২ বছর বয়সী ধোনি ২০০৮ সালে আইপিএল শুরু হওয়ার পর থেকে সুপার কিংসের অধিনায়কত্ব করেছেন। ২০১৩ সালের স্পট ফিক্সিং মামলার পরিপ্রেক্ষিতে ফ্র্যাঞ্চাইজিটি নিষিদ্ধ হওয়ার দুই বছর বাদে ২০২২ মরসুমের শুরুতে রবীন্দ্র জাদেজার হাতে অধিনায়কত্বের ভার দেন তিনি। তবে আট ম্যাচ পরই অধিনায়ক হিসেবে ফিরে আসেন ধোনি। মাহির অধিনায়কত্ব ছাড়া নিয়ে এবং আগামী উত্তরসূরি নিয়ে গত কয়েকদিন ধরেই বেশ জল্পনা চলছিল। গতকালই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না আইপিএল থেকে অবসর নেওয়ার পরে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসাবে এমএস ধোনির স্থলাভিষিক্ত হওয়ার জন্য রুতুরাজ গায়কোয়াড়কে সবচেয়ে ভাল বিকল্প হিসাবে বেছে নেন। এখন আইপিএলে সবচেয়ে সফল অধিনায়কের দায়িত্ব নেওয়ায় রুতুরাজের কাঁধে বিশাল দায়িত্ব। Rinku Singh-Chandrakant Pandit Dance Video: দেখুন, কেকেআর পার্টিতে 'ওলে ওলে' গানে নাচলেন রিঙ্কু সিং ও চন্দ্রকান্ত পণ্ডিত

দেখুন পোস্ট

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 21, 2024 04:15 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).