PSL 2023 Final: শেষ বলে মাত্র ১ রানে মুলতান সুলতান্সকে হারিয়ে পিএসএল চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স

পিএসএলের ইতিহাসে প্রথমবার দ্বিতীয়বার শিরোপা ধরে রাখল গতবারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স

PSL 2023 Final: শেষ বলে মাত্র ১ রানে মুলতান সুলতান্সকে হারিয়ে পিএসএল চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স
PSL 2023 Champion Lahore Qalanders (Photo Credit: Pakistan Super League/ Twitter)

পাকিস্তান সুপার লিগের ফাইনালের শিরোপা জিতে নিল শাহিন শাহ আফ্রিদির লাহোর কালান্দার্স। শনিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শেষ ওভারের থ্রিলার ম্যাচে আফ্রিদির লাহোর কালান্দার্স হারিয়ে দিল রিজওয়ানের মুলতান সুলতানসকে। পিএসএলের ইতিহাসে প্রথমবার দ্বিতীয়বার শিরোপা ধরে রাখল গতবারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স। শেষ বলে মুলতান সুলতানসকে ১ রানে হারিয়ে ট্রফি ধরে রাখল লাহোর কালান্দার্স। পিএসএল ফাইনালে প্রথমে ব্যাট করে আফ্রিদির লাহোর কালান্দার্স ২০ ওভারের ম্যাচে ২০০-৬ রানের বিশাল স্কোর গড়ে। এরপর ব্যাট করতে নেমে মুলতানের শেষ বলে দরকার ছিল চার রান। শেষ বলে আফ্রিদি ডেভিড ওয়াইজের সঙ্গে জুটি বেঁধে খুশদিল শাহকে রান আউট করে শেষ ওভারে মুলতান সুলতানসের বিপক্ষে লাহোর কালান্দার্স রোমাঞ্চকর জয় নিশ্চিত করেন।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 19, 2023 12:41 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).