Ubed Shah, PSL 2025: উইকেট সেলিব্রেট করতে গিয়ে উইকেটরক্ষকের মাথায় চাঁটি! দেখুন পিএসএলে উবেদ শাহের ভাইরাল ভিডিও
মুলতান সুলতানসের পেসার উবেদ শাহ (Ubed Shah) স্যাম বিলিংসের (Sam Billings) উইকেট নেওয়ার পর উইকেট নেওয়ার উল্লাস প্রকাশ করতে গিয়ে উইকেটকিপার উসমান খানের (Usman Khan) হাত মিস করে এবং তার মাথায় ভুল করে জোরে চাঁটি মারেন
Ubed Shah, PSL 2025: ফাস্ট বোলারদের উইকেট নেওয়ার পর তাদের অনন্য সেলিব্রেশনের জন্য বেশ পরিচিত। কিন্তু উইকেট সেলিব্রেট করতে গিয়ে সতীর্থদের খারাপ অভিজ্ঞতার মুখে পড়তে হয় এটা খুব কম। সেরকমই কিছু ঘটেছে পিএসএল ২০২৫ (PSL 2025)-এ। আসলে মুলতান সুলতানস (Multan Sultans) বনাম লাহোর কালান্দার্স (Lahore Qalandars) ম্যাচে এই ঘটনা ঘটেছিল। এই ম্যাচে মুলতান সুলতানসের পেসার উবেদ শাহ (Ubed Shah) স্যাম বিলিংসের (Sam Billings) উইকেট নেওয়ার পর উইকেট নেওয়ার উল্লাস প্রকাশ করতে গিয়ে উইকেটকিপার উসমান খানের (Usman Khan) হাত মিস করে এবং তার মাথায় ভুল করে জোরে চাঁটি মারেন। উইকেটকিপার মাথায় চাঁটি মারার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। জানা গেছে এই ঘটনায় উসমান বেশ হকচকিয়ে যান তবে পিএসএলের অফিসিয়াল হ্যান্ডেল নিশ্চিত করেছে যে উসমান খান ভালো আছেন এবং চোটের কোনও চিন্তা নেই। Ramiz Raja, Cricket Viral Video: লাইভ টিভিতে ম্যাচ প্রেজেন্টেশনে পিএসএলকে 'আইপিএল' বললেন রামিজ রাজা, দেখুন ভাইরাল ভিডিও
উইকেট সেলিব্রেট করতে গিয়ে উইকেটরক্ষকের মাথায় চাঁটি
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 23, 2025 12:01 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

