Dean Elgar in County: কাউন্টিতে অ্যালিস্টার কুকের স্থানে এসেক্সে এলেন প্রোটিয়া ওপেনার ডিন এলগার
২০২৩ সালের কাউন্টি মরসুম শেষ হওয়ার পর অ্যালিস্টার কুক অবসরের ঘোষণা করার পর, ক্লাবটি তাঁর পরিবর্তে একজন অভিজ্ঞ টপ-অর্ডার ব্যাটসম্যানের সন্ধান করছিল
এসেক্স তিন বছরের চুক্তিতে তাদের বিদেশী খেলোয়াড়দের একজন হিসাবে ডিন এলগারকে (Dean Elgar) নিশ্চিত করেছে। ৩৬ বছর বয়সী এলগার এই মাসের শুরুতে দক্ষিণ আফ্রিকার হয়ে ৮৬তম এবং শেষ টেস্ট খেলেন। ভারতের সিরিজের আগেই অবসর নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেন দক্ষিণ আফ্রিকার এই ওপেনার। ২০২৩ সালের কাউন্টি মরসুম শেষ হওয়ার পর অ্যালিস্টার কুক (Alastair Cook) অবসরের ঘোষণা করার পর, ক্লাবটি তাঁর পরিবর্তে একজন অভিজ্ঞ টপ-অর্ডার ব্যাটসম্যানের সন্ধান করছিল। এখন সেই স্থান নিতে চলেছেন ডিন এলগার। দক্ষিণ আফ্রিকার এই ওপেনার মোট ১৮টি টেস্টে দেশের অধিনায়কত্ব করেন। কাউন্টির ক্ষেত্রে এর আগে সমারসেট (Somerset) এবং সারেতে (Surrey) কাউন্টি খেলায় অংশ নেন। অনেক জল্পনা-কল্পনার পর অক্টোবরে নিজের উদযাপিত কেরিয়ারের ইতি টানেন কুক। প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক ২০১৮ সালে আন্তর্জাতিক অবসরের পরে কাউন্টি খেলায় পাঁচ মরসুমে ৪১.৬৩ গড়ে চার হাজারেরও বেশি রানের অবদান রাখেন। BCB President to Resign: বাংলাদেশ ক্রিকেটের সভাপতির পদ থেকে সরে দাঁড়াচ্ছেন নাজমুল হাসান
দেখুন পোস্ট
Dean Elgar will be Alastair Cook's replacement at the top of the Essex batting order, signing a three-year deal following his Test retirement ✍️ https://t.co/4jglbAdF3c pic.twitter.com/3yQnZplWFw
— ESPNcricinfo (@ESPNcricinfo) January 12, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 13, 2024 01:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

