PAK vs NZ 4th ODI Result: বাবরের শতক! কিউইদের ১০২ রানে হারিয়ে সিরিজ হোয়াটওয়াশের পথে পাকিস্তান

বিরাট কোহলিকে পেছনে ফেলে দ্রুততম পাঁচ হাজার রান বাবর আজমের

PAK vs NZ 4th ODI Result: বাবরের শতক! কিউইদের ১০২ রানে হারিয়ে সিরিজ হোয়াটওয়াশের পথে পাকিস্তান
PAK vs NZ ODI Series 2023 (Photo Credit: Pakistan Cricket/ Twitter)

বাবর আজমের শতরানের সুবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের একদিনের সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান। ৩৩৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৩২ রানেই গুটিয়ে যায় কিউইরা। অধিনায়ক টম ল্যাথাম ৭৬ বলে ৬০ রানের ইনিংস খেলেন। এর আগে বাবরের শতক ও শাহীন আফ্রিদির ক্যামিও ইনিংসে ভর করে নিউজিল্যান্ডের বিপক্ষে করাচিতে সিরিজের চতুর্থ একদিবসীয় ম্যাচে ৩৩৪ রানে ৬ উইকেট হারায় পাকিস্তান। টস হেরে ব্যাট করতে নেমে শান মাসুদের ৪৪ রানের সঙ্গে জুটি বেঁধে দ্বিতীয় উইকেটে ৫০, আগা সালমানের ৫৮ রানের সঙ্গে চতুর্থ উইকেটে ১২৭ এবং ইফতিকার আহমেদের ২৮ রানের সঙ্গে ষষ্ঠ উইকেটে ৪১ রানের জুটি গড়েন বাবর। এরপর শাহিন ৭ বলে ৩ ছক্কা ও ১ টি বাউন্ডারিতে অপরাজিত ২৩ রান করেন।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 06, 2023 08:36 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).