PAK vs NZ 2nd ODI Result: ফকর জামানের দুর্দান্ত ১৮০, কিউইদের বিপক্ষে ৭ উইকেটে জয় পাকিস্তানের

এই জয়ে আয়োজক পাকিস্তান সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যায়

PAK vs NZ 2nd ODI Result: ফকর জামানের দুর্দান্ত ১৮০, কিউইদের বিপক্ষে ৭ উইকেটে জয় পাকিস্তানের
Fakhar Zaman & Mohammad Rizwan (Photo Credit: Pakistan Cricket/ Twitter)

শনিবার রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় একদিবসীয় ম্যাচে ফখর জামানের অপরাজিত ১৮০ রানের সুবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় তুলে নেয় পাকিস্তান। ৩৩৭ রান তাড়া করতে নেমে ৪৮.২ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাবার আজমের দল। ৭ উইকেটে ম্যাচ জয়ে ফকরের দুর্দান্ত রান ছাড়াও বাবার আজম ৬৫ এবং মহম্মদ রিজয়ান ৫৪ রান করেন। এর আগে পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেটে ৩৩৬ রান করে নিউজিল্যান্ড। ড্যারিল মিচেলের শতরান (১২৯) করেন, মাত্র ২ রানের জন্য শতরানের সুযোগ হারান অধিনায়ক টম লাথাম। নতুন দলে আসা চ্যাড বাউয়েস অর্ধ শতরান করেন। এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক বাবর আজম। এই জয়ে আয়োজক পাকিস্তান সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যায়।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 30, 2023 08:39 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).