PAK Team Trolled: আমেরিকার কাছে বিশ্বকাপে হেরে চরম ট্রোলের শিকার পাকিস্তান

সুপার ওভারে পাঁচ রানের লজ্জাজনক হারের পর ভক্ত এবং বিশেষজ্ঞরা সোশ্যাল মিডিয়ায় দলটিকে নির্মমভাবে ট্রোল করেছে। ক্রিকেটাররা যে সামরিক প্রশিক্ষণ শিবিরে অংশ নিয়েছিলেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।

PAK Team Trolled: আমেরিকার কাছে বিশ্বকাপে হেরে চরম ট্রোলের শিকার পাকিস্তান
Pakistan Cricket (Photo Credit: @AussiesArmy/ X)

বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে পরাজিত হয়ে পাকিস্তান ক্রিকেট দল সমস্ত নেটপাড়ায় হাসির পাত্রে পরিণত হয়েছে। সুপার ওভারে খেলাটি হেরে যায় পাকিস্তান। সুপার ওভারে পাঁচ রানের লজ্জাজনক হারের পর ভক্ত এবং বিশেষজ্ঞরা সোশ্যাল মিডিয়ায় দলটিকে নির্মমভাবে ট্রোল করেছে। ক্রিকেটাররা যে সামরিক প্রশিক্ষণ শিবিরে অংশ নিয়েছিলেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। ম্যাচে হারের পর বাবর বলেন, 'ব্যাটিংয়ের সময় প্রথম ৬ ওভার আমরা কাজে লাগাতে পারিনি। ব্যাক টু ব্যাক উইকেট সবসময় আমাদের ব্যাকফুটে রাখে, একজন ব্যাটসম্যান হিসাবে আপনাকে স্টেপ আপ করতে হবে এবং পার্টনারশিপ গড়ে তুলতে হবে। বল হাতে প্রথম ৬ ওভারে আমরা আপ টু দ্য মার্ক ছিলাম না। আমাদের স্পিনাররাও মাঝের ওভারগুলোতে উইকেট নেয়নি, তাই এসব জিনিসের খেসারত দিতে হয়েছে আমাদের।' পাকিস্তানের আগামী ম্যাচ ভারতের সাথে নিউইয়র্কে, সেই ম্যাচে জয় না পেলে পাকের সফর সেখানেই একপ্রকার শেষ হয়ে যেতে পারে। USA vs PAK, ICC T20 World Cup 2024: বিশ্বকাপে পাকিস্তানের বড় ধাক্কা, মার্কিন মুলুকের কাছে সুপার ওভারে হারল বাবররা

দেখুন সোশ্যাল মিডিয়ায় পোস্ট

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 07, 2024 09:56 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).