NZ vs SL 3rd T20I Result: টিম সেইফার্টের দুর্দান্ত ব্যাটিংয়ে শ্রীলঙ্কার বিপক্ষে রোমাঞ্চকর জয় কিউইদের
নিউজিল্যান্ড সফরে সবকটি সিরিজ হেরেছে শ্রীলঙ্কা
টিম সেইফার্টের ৮৮ রানের ইনিংসে ভর করে শনিবার কুইন্সটাউনে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে চার উইকেটে হারায় নিউজিল্যান্ড। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। কুশল মেন্ডিসের দ্রুত অর্ধশতরানের সুবাদে ৬ উইকেট খুইয়ে ১৮২ রান তোলে শ্রীলঙ্কা। উইকেটরক্ষক-ওপারার মেন্ডিস ৪৮ বলে ৭৩ রানের ইনিংসের অবদানও অনবদ্য। এরপর রান তাড়া করতে নেমে ৪৮ বলে ৮৮ রান করেন টিম সেইফার্ট, কিন্তু অন্যদিক থেকে উইকেট পড়তে থাকায় কিছুটা অসুবিধায় পড়লেও নিজের ধরে রেখেছিল কিউইরা এবং শেষ বল হাতে থাকতে জয় তুলে নিয়ে টি-২০ সিরিজও জিতে নেয়। শ্রীলঙ্কার হয়ে ৩ টি উইকেট নেন লাহিরু কুমারা। নিউজিল্যান্ড সফরে সবকটি সিরিজ হেরেছে শ্রীলঙ্কা। উল্লেখ্য, ২০২৩-এ এখনও পর্যন্ত কোন সিরিজ জেতেনি তাঁরা।
New Zealand manage to hold their nerve and win the third T20I to seal the series 2-1 👏#NZvSL | 📝 Scorecard: https://t.co/jA9mvHSR1E pic.twitter.com/YHMHD2Womo
— ICC (@ICC) April 8, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 08, 2023 10:44 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

