No More Free IPL 2025: আর ফ্রিতে দেখা যাবেনা আইপিএল? নতুন পেইড সাবস্ক্রিপশন প্ল্যান আনল জিও হটস্টার
যদিও নতুন এই প্ল্যাটফর্মে ৩ লক্ষ ঘন্টারও বেশি বিনোদন এবং লাইভ স্পোর্টস কভারেজের সাথে আরও ভাল অনেক কিছু দেখার সুযোগ করে দেয় তবে এটি এখন একটি নতুন হাইব্রিড সাবস্ক্রিপশন মডেল
No More Free IPL 2025? ভারতের ক্রিকেটপ্রেমীদের জন্য বড় ধরনের পরিবর্তন আনতে চলেছে জিও হটস্টার (Jio Hotstar)। এখন এই নতুন প্ল্যাটফর্মে আর বিনামূল্যে স্ট্রিমিং করা হবে না ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এই নতুন স্ট্রিমিং প্ল্যাটফর্মে ভায়াকম১৮ এবং স্টার ইন্ডিয়া একসাথে জুড়ে গিয়েছে। জিও সিনেমা এবং ডিজনি+ হটস্টার জুড়ে জিও হটস্টার নামে এই নতুন প্ল্যাটফর্মে থাকছে না ফ্রি কিছুই। যদিও নতুন এই প্ল্যাটফর্মে ৩ লক্ষ ঘন্টারও বেশি বিনোদন এবং লাইভ স্পোর্টস কভারেজের সাথে আরও ভাল অনেক কিছু দেখার সুযোগ করে দেয় তবে এটি এখন একটি নতুন হাইব্রিড সাবস্ক্রিপশন মডেল। ফলে ২০২৩ সাল থেকে ভক্তরা যে বিনামূল্যে লাইভ স্ট্রিমিং উপভোগ করেছেন তা শেষ হয়ে যায়। গত দুই বছর পর এখন রিপোর্ট বলছে, আইপিএলের ম্যাচের মাত্র কয়েক মিনিট বিনামূল্যে দেখতে পারবে, এরপরই দর্শকদের সাবস্ক্রাইব করতে বলা হবে। Jio Hotstar Subscription Plan: আজ থেকে চালু জিও হটস্টার অ্যাপ! কি হবে আপনার পুরনো সাবস্ক্রিপশনের, জানুন সব খুঁটিনাটি
আর ফ্রিতে দেখা যাবেনা আইপিএল?
#SourcesSay | Reliance-Disney JV to end completely free IPL streaming, offering limited free access before launching subscription plans starting ₹149/quarter. #IPL2025 #Streaming pic.twitter.com/ybOddTMWl0
— ET NOW (@ETNOWlive) February 13, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 14, 2025 02:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

