Naseem Shah, BPL 2024: বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সেই পাকিস্তানের নাসিম শাহ, এলেন ইফতিকারও

আগামী ২৪ সেপ্টেম্বর শহরের একটি হোটেলে এই প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে

Naseem Shah, BPL 2024: বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সেই পাকিস্তানের নাসিম শাহ, এলেন ইফতিকারও
Naseem Shah (Photo Credit: Sheraxii Tweets/ X)

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরে পাকিস্তানের নাসিম শাহকে ধরে রাখল কুমিল্লা ভিক্টোরিয়ান্স, এছাড়া দলে অন্য পাকিস্তানি হিসেবে ইফতিকার আহমেদকেও দলে নিয়েছে তারা। উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস, পেসার মুস্তাফিজুর রহমান ও তানভীর ইসলাম, পাকিস্তানের রিজওয়ান আহমেদ, ইংল্যান্ডের মঈন আলী এবং আফগানিস্তানের রশিদ খানকে আগেই দলে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। গত মরসুমে সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলা তরুণ প্রতিভা তৌহিদ হৃদয়কে দলে নিয়েছে চারবারের চ্যাম্পিয়নরা। আগামী ২৪ সেপ্টেম্বর শহরের একটি হোটেলে এই প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে। বাংলাদেশের জাতীয় নির্বাচনের পর আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে বিপিএলের পরবর্তী আসর। এইবার বিপিএলে অংশগ্রহণকারী দলগুলো হলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স, সিলেট স্ট্রাইকার্স, রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও দুরন্ত ঢাকা। Pakistan Squad, ICC ODI World Cup: অবশেষে বিশ্বকাপের দল ঘোষণা পাকিস্তানের, নাসিমের বদলে এলেন হাসান আলি

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 23, 2023 09:49 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).