MS Dhoni Casts Vote: দেখুন, রাঁচিতে ভোট দিতে হাজির এমএস ধোনি

কিংবদন্তি ক্রিকেটার টিশার্ট এবং গগলস পরে পোলিং বুথে আসেন, আইপিএল ২০২৪-এর আগে তাঁর লম্বা চুলগুলিতে তাঁকে মানাচ্ছিল ভালো, সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী সাক্ষীও

MS Dhoni Casts Vote: দেখুন, রাঁচিতে ভোট দিতে হাজির এমএস ধোনি
MS Dhoni at Polling Booth (Photo Credit: ANI/ X)

শনিবার লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় নিজের শহর রাঁচিতে ভোট দিলেন চেন্নাই সুপার কিংসের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। কিংবদন্তি ক্রিকেটার টিশার্ট এবং গগলস পরে পোলিং বুথে আসেন, আইপিএল ২০২৪-এর আগে তাঁর লম্বা চুলগুলিতে তাঁকে মানাচ্ছিল ভালো, সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী সাক্ষীও। যে মানুষটি ক্রিকেট বিশ্বে রাঁচিকে বিশ্ব মানচিত্রে তুলে এনেছেন, তাঁকে দেখে ভক্তদের আবেগ ধরে রাখা বেশ কঠিন তাই তাঁকে দেখে ভিড় করে মোবাইল ফোনে বন্দী করতে শুরু করে সবাই। উল্লেখ্য, বিজেপি বর্তমান সাংসদ সঞ্জয় শেঠকে মাঠে নামিয়েছে এবং কংগ্রেস যশস্বিনী সহায়কে এই আসনে টিকিট দিয়েছে। এই বছর আইপিএলে সিএসকে-র অভিযান হতাশাজনক শেষ হওয়ার পরে কিছুদিন আগে বেঙ্গালুরু থেকে ফিরে আসা ধোনিকে এর আগে তার বাইক চালাতে দেখা গিয়েছিল, যার ভিডিও বেশ ভাইরাল হয়। CSK CEO on Dhoni: আরও একটি মরসুম খেলবেন ধোনি, আশাবাদী চেন্নাইয়ের সিইও

দেখুন ভিডিও

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 25, 2024 02:31 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).