Most Fours in T20I: রোহিত-বিরাটদের টপকে টি-২০ ক্রিকেটে সর্বাধিক চারের রেকর্ড আইরিশ ক্রিকেটারের
পল স্টার্লিং ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে ৪০০টি চার মেরে এই কৃতিত্ব অর্জন করেন
আয়ারল্যান্ডের তারকা ব্যাটার পল স্টার্লিং (Paul Stirling) টি-টোয়েন্টি ইতিহাসে এক বিশাল কীর্তি গড়েছেন। বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা (Rohit Sharma) ও বাবর আজমকে (Babar Azam) পেছনে ফেলে ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে ৪০০টি চার মেরে এই কৃতিত্ব অর্জন করেন। আফগানিস্তানের বিপক্ষে চলতি সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে এই কৃতিত্ব অর্জন করেছেন পল স্টার্লিং। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের সিরিজটি অনুষ্ঠিত হচ্ছে। গতকাল দলকে ভালো শুরু এনে দেন পল স্টার্লিং। অ্যান্ড্রু বালবির্নির (২২) সঙ্গে দ্রুত সময়ে উদ্বোধনী জুটিতে ৩৮ রান যোগ করেন তিনি। ২৭ বলে ২৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন পল স্টার্লিং। তার ইনিংসে ২টি চার ও ১টি ছক্কা থাকলেও টি-টোয়েন্টি কেরিয়ারে ৪০০টি চার পূর্ণ করেছেন তিনি। দুটি বাউন্ডারি হাঁকিয়ে টি-টোয়েন্টিতে প্রথম ব্যাটসম্যান হিসেবে এই কীর্তি গড়েন এই আইরিশ। Babar Azam 1000 T20I Runs: চলতি বছরে প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-২০ ক্রিকেটে হাজার রান বাবর আজমের
দেখুন তালিকা
Paul Stirling is the first to reach 400 fours in men's T20Is 🍀 pic.twitter.com/v8cd01eTnB
— ESPNcricinfo (@ESPNcricinfo) March 15, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 16, 2024 01:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

