Mohammed Shami: বিশ্বকাপে অসামান্য বোলিং, চোটের ব্যথা সামলাতে নিয়মিত ইনজেকশন নিতেন মহম্মদ শামি

গোটা বিশ্বকাপ জুড়ে দীর্ঘকালীন গোড়ালির ব্যথা নিয়ে খেলতে নামতেন শামি এবং ব্যথা সামলানোর জন্য ইঞ্জেকশন নিতে বাধ্য হন

Mohammed Shami: বিশ্বকাপে অসামান্য বোলিং, চোটের ব্যথা সামলাতে নিয়মিত ইনজেকশন নিতেন মহম্মদ শামি
Mohammad Shami (Photo Credit: Mufaddal Vohra/ X)

মাসখানেক আগে শেষ হওয়া ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের প্রথম চারটি ম্যাচ খেলতে না পেরেও স্মরণীয়ভাবে অভিযান শেষ করেন মহম্মদ শামি (Mohammed Shami)। সাত ম্যাচে ১০.৭০ গড়ে ২৪টি উইকেট নিয়েছেন শামি। গোটা বিশ্বকাপ জুড়ে দীর্ঘকালীন গোড়ালির ব্যথা নিয়ে খেলতে নামতেন শামি এবং ব্যথা সামলানোর জন্য ইঞ্জেকশন নিতে বাধ্য হয়েছেন বলে এক প্রতিবেদনে দাবি করা হয়েছে। নাম প্রকাশ না করে শামির ঘরোয়া দল বাংলার এক সতীর্থ সংবাদ সংস্থা PTI-কে জানান যে, শামির বাঁ পায়ের গোড়ালির সমস্যা রয়েছে। অনেকেই জানেন না যে বিশ্বকাপের সময় নিয়মিত ইনজেকশন নিয়েছেন এবং ব্যথা নিয়ে পুরো টুর্নামেন্ট খেলেছেন। বিশ্বকাপের প্রথম চার ম্যাচ থেকে শামি শার্দুল ঠাকুরের জন্য বাদ পড়েন কিন্তু টুর্নামেন্টের মাঝামাঝি সময়ে হার্দিক পান্ডিয়ার গোড়ালির চোটের কারণে প্রথম একাদশে আসতে বাধ্য হন। এরপর সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে শামি বিশ্বকাপ শেষ করেন। Bhuvneshwar Kumar Returns: ছ'বছর পর লাল বলের ক্রিকেটে ভুবনেশ্বর কুমার, রঞ্জিতে যে দলে খেলবেন তিনি

দেখুন পোস্ট

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 30, 2023 04:07 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).