Moeen Ali Returns to Ashes 2023: অবসর থেকে ফিরছেন মঈন আলি! অ্যাশেজের প্রথম দুই টেস্টে এলেন ইংল্যান্ড দলে

এজবাস্টন ও লর্ডসে অ্যাশেজের প্রথম দু'টি টেস্টের জন্য ইংল্যান্ডের দলে জায়গা পেয়েছেন তিনি

Moeen Ali Returns to Ashes 2023: অবসর থেকে ফিরছেন মঈন আলি! অ্যাশেজের প্রথম দুই টেস্টে এলেন ইংল্যান্ড দলে
Moeen Ali (Photo Credit: ECB/ Twitter)

টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত বদলে ইংল্যান্ডের অ্যাশেজ দলে জায়গা পেয়েছেন মঈন আলি। জ্যাক লিচের চোটের কারণে তাকে সম্ভাব্য ডাকের কথা বিবেচনা করতে বলা হয়। লর্ডসে আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের ১০ উইকেটের জয়ের পর লিচ স্ক্যান করান, সেখানে দেখা যায়, লোয়ার ব্যাক স্ট্রেস ফ্র্যাকচার হয়েছে। এরপর মঈন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস, কোচ ব্রেন্ডন ম্যাককালাম এবং এবং ম্যানেজিং ডিরেক্টর রব কি-এর সঙ্গে আলোচনা করেন এবং বুধবার সকালে ইসিবি ঘোষণা করে যে মইন টেস্ট ক্রিকেটে ফিরতে রাজি হয়েছেন। এজবাস্টন ও লর্ডসে অ্যাশেজের প্রথম দু'টি টেস্টের জন্য ইংল্যান্ডের দলে জায়গা পেয়েছেন তিনি। ইংল্যান্ড দল ১৬ জুন এজবাস্টনে সিরিজ শুরুর আগে তিন দিন অনুশীলন করবে। ভেন্যুটি মঈনের হোম গ্রাউন্ড হলেও ২০১৯ অ্যাশেজের প্রথম টেস্টের পর তিনি টেস্ট খেলেননি। ওই ম্যাচে তিনি ১৭২ রানে ৩ উইকেট নেন এবং এরপর বাদ পড়েন।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 07, 2023 01:39 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).