Litton Das Fastest 50: ১৮ বলে অর্ধশত রান করে রেকর্ড গড়লেন লিটন দাস
লিটন মাত্র ১৮ বলে ৫০ রান করে, ২০০৭ সালের মহম্মদ আশরাফুলের রেকর্ড ভেঙ্গে দিয়েছেন
আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-২০ ম্যাচে অপ্রতিরোধ্য বাংলাদেশের ওপেনার লিটন দাস। প্রথম টি-২০তে পাহাড় প্রমাণ রান করে সহজ জয় তুলে নেওয়ার পর, আজ দ্বিতীয় ম্যাচে শুরু থেকেই দারুণ ব্যাটিং করছে বাংলাদেশ ওপেনার জুটি। টসে জিতে চট্টগ্রামে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় আইরিশরা। কিন্তু লিটন এবং রনি মাত্র ৭.৩ ওভারে ১০৩ রানের জুটি গড়ে ফেলেছেন। লিটন মাত্র ১৮ বলে ৫০ রান করে, ২০০৭ সালের মহম্মদ আশরাফুলের রেকর্ড ভেঙ্গে দিয়েছেন। এই মুহূর্তে ২৮ বলে ৭ টি চার এবং ৩ টি ছয়ের সাহায্যে ৬৮ রানে খেলছেন। অন্যদিকে, রনি তালুকদারও কিছু কম নন, ২২ বলে ৪৪ রান করে খেলছেন।
Litton Das smashes a record-breaking 18-ball fifty in T20 for Bangladesh, surpassing Mohammad Ashraful's 2007 record. What a stunning display of batting prowess! #LittonDas #T20 #RecordBreaker #BangladeshCricket 🏏🔥 pic.twitter.com/9liCtQVWGf
— Syed Sami 🏏 🇧🇩 (@SamisDaily) March 29, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 29, 2023 03:53 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

