Javed Akhter on Virat Kohli: বিরাট কোহলির অবসরে দুঃখ পেলেন জাভেদ আখতার, ফিরে আসতে আর্জি তারকা ক্রিকেটারকে
টেস্টে ভারতের অন্যতম সেরা ক্রিকেটার হওয়ায় তার অবসর মেনে নিটে পারেননি অনেকেই। ভক্ত, ক্রিকেটারদের সঙ্গে এবার যোগ দিলেন প্রবীণ চিত্রনাট্যকার, গীতিকার এবং কবি জাভেদ আখতার (Javed Akhter)। তিনি নিজেও একজন ক্রিকেটপ্রেমী এবং বিরাটের অবসর নিয়ে এক্স-এ লিখেছেন
Javed Akhter on Virat Kohli: সম্প্রতি বিরাট কোহলি (Virat Kohli) টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন। ৩৬ বছর বয়সী কোহলি ভারত জন্য ১২৩টি টেস্ট খেলে দশ হাজার রান করার আগেই অবসর নিয়েছেন। তিনি ৯২৩০ রান করেছেন ৩০টি সেঞ্চুরির সঙ্গে ৪৬.৮৫ গড়ে। তিনি এখন শুধুমাত্র ওয়ানডে খেলবেন। গত বছর টি২০ আন্তর্জাতিক থেকেও অবসর নিয়েছেন তিনি। টেস্টে ভারতের অন্যতম সেরা ক্রিকেটার হওয়ায় তার অবসর মেনে নিটে পারেননি অনেকেই। ভক্ত, ক্রিকেটারদের সঙ্গে এবার যোগ দিলেন প্রবীণ চিত্রনাট্যকার, গীতিকার এবং কবি জাভেদ আখতার (Javed Akhter)। তিনি নিজেও একজন ক্রিকেটপ্রেমী এবং বিরাটের অবসর নিয়ে এক্স-এ লিখেছেন, 'অবশ্যই বিরাট ভালো জানেন কিন্তু এই মহান খেলোয়াড়ের একজন ভক্ত হিসেবে আমি তার টেস্ট ক্রিকেট থেকে অবসরের কারণে দুঃখিত। আমি মনে করি তার মধ্যে এখনও অনেক ক্রিকেট আছে। আমি আন্তরিকভাবে তাকে তার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য অনুরোধ করছি।' Virat Kohli Retirement: সচিন থেকে কোহলি, গাভাসকর থেকে সৌরভ, নিজেদের শেষ টেস্ট ইনিংসে কে কত রানে আউট হন
বিরাট কোহলির অবসরে দুঃখ পেলেন জাভেদ আখতার
Obviously Virat knows better but as an admirer of This great player I am disappointed by his rather premature retirement from Test cricket cricket . I think there is still a lot of cricket in him . I sincerely request him to reconsider his decision.
— Javed Akhtar (@Javedakhtarjadu) May 14, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 14, 2025 12:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

