India vs Bangladesh 2nd Test, Day 2 Lunch: তাইজুল ইসলামের বলের দাপটে উড়ে গেল ভারতের তিন উইকেট

লাঞ্চের সময় ভারতের রান ছিল ৩৬ ওভারে ৩ উইকেটে ৮৬

India vs Bangladesh 2nd Test, Day 2 Lunch: তাইজুল ইসলামের বলের দাপটে উড়ে গেল ভারতের তিন উইকেট
Taijul Islam (Photo Credit:ICC/Twitter)

দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে তাইজুল ইসলামের (Taijul Islam) বোলিং তোপের মুখে পড়ে ভারত। লাঞ্চের সময় ভারতের রান ছিল ৩৬ ওভারে ৩ উইকেটে ৮৬। বাংলাদেশের চেয়ে ১৪১ রানে পিছিয়ে বিরাট কোহলি (Virat Kohli) ১৮ ও ঋষভ পন্থ(Rishabh Pant) ১২ রানে অপরাজিত ছিলেন। দ্বিতীয় দিন ১৯-০ থেকে শুরু করে রাহুল ও গিলকে চুপ করিয়ে রাখেন খালেদ আহমেদ (Khaled Ahmed)। অন্য প্রান্ত থেকে তাইজুল অনবরত স্টাম্পে আক্রমণ চালিয়ে যাচ্ছিলেন। ১৪ ওভারের প্রথম বলেই অনিশ্চিত রাহুলকে আউট করে পুরস্কার পান এই বাঁহাতি স্পিনার। পরের ওভারে তাইজুল আরেকটি উইকেট পান যখন গিল সুইপ করতে গিয়ে বলটি পুরোপুরি মিস করেন এবং এলবিডব্লিউর ফাঁদে পড়েন। ভারতের অষ্টম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৭০০০ রানের মাইলফলক স্পর্শ করলেন পূজারা কিন্তু তাইজুলের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন পূজারা।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 23, 2022 12:25 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).