India vs Bangladesh 2nd Test, Day 1: উমেশ যাদব ও রবিচন্দ্রন অশ্বিনের দাপটে ২২৭ রানে অলআউট বাংলাদেশ, ভারত ১৯/০
শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে (Shere Bangla National Stadium) চলমান দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশকে ২২৭ রানে অলআউট করেছে ভারত
ভারত বনাম বাংলাদেশের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শেষে ব্যাট করতে নামতে হয় ভারতকে। কে এল রাহুল (KL Rahul) ও শুভমন গিল (Shubhman Gill) ১৯ রানের পার্টনারশিপে কোনো উইকেট তুলতে পারেনি বাংলাদেশের। উমেশ যাদব (Umesh Yadav) ও রবিচন্দ্রন অশ্বিনের (Ravichandran Ashwin) চার উইকেটের কল্যাণে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে (Shere Bangla National Stadium) চলমান দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশকে ২২৭ রানে অলআউট করেছে ভারত। বাংলাদেশের হয়ে অশ্বিনের বলে আউট হওয়ার আগে ৮৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন মুমিনুল হক। ভারতের হয়ে জয়দেব উনাদকাট (Jaydev Unadkat) দুটি উইকেট নেন। ইনিংসের শুরুটা ভালোই করেছিলেন সাকিব আল হাসান (Shakib Al Hasan), মুশফিকুর রহিম(Mushfiqur Rahim) ও লিটন দাস (Litton Das)। কিন্তু তারা কেউই বেশিক্ষণ টিকতে পারেননি। নিয়মিত বিরতিতে ভারত আক্রমণ করে। জয়দেব উনাদকাট তার দ্বিতীয় টেস্টে তার নির্ভুলতা এবং অতিরিক্ত বাউন্সের মাধ্যমে বাংলাদেশের ব্যাটসম্যানদের চ্যালেঞ্জ জানাতে সক্ষম হন। এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান (Shakib Al Hasan)। ১৮৮ রানের বড় ব্যবধানে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট জিতে অতিথিরা এগিয়ে গেছে ১-০ ব্যবধানে।
Stumps on day one ?
A good day for the visitors!#WTC23 | #BANvIND | ?: https://t.co/lyiPy1msJi pic.twitter.com/J2jCSFCXyu
— ICC (@ICC) December 22, 2022
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 22, 2022 04:41 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

