IND W vs BAN W Semifinal, Asian Games 2023: বাংলাদেশের বিপক্ষে সহজ জয়, এশিয়ান গেমসের ফাইনালে ভারতের মহিলা ক্রিকেট দল
বাংলাদেশ- ৫১ (১৭.৫ ওভার) এবং ভারত- ৫২/২ (৮.২ ওভার); ৮ উইকেটে জয় ভারতের
ভারত বনাম বাংলাদেশ মহিলা দলের এশিয়ান গেমসের সেমিফাইনালে পূজা বস্ত্রকার মাত্র ১৭ রানে ৪ উইকেট নেন এবং মাত্র ৫১ রানে বাংলাদেশকে অলআউট করে দেন। তিতাস সাধু, রাজেশ্বরী গায়কোয়াড়, আমনজোত কাউর ও দেবিকা বৈদ্য একটি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে ৮.২ ওভারেই দুই ওপেনার স্মৃতি মন্ধনা ও শেফালি বর্মাকে হারিয়ে ৮ উইকেটে ফাইনালের টিকিট নিশ্চিত করে ভারত। একই প্রতিপক্ষের বিরুদ্ধে মাঠে মেজাজ হারানোর পর হরমনপ্রীত কউরকে দু'ম্যাচের সাসপেনশনের পর স্মৃতি মন্ধনাকে দায়িত্ব দেওয়া হয়। এই দুই দলের শেষ মুখোমুখি লড়াই হয় ৫০ ওভারের, যেখানে তিন ম্যাচের সিরিজ ১-১ ব্যবধানে সিরিজ ড্র হয়ে যায়। রবিবারের জয় নিশ্চিত করে রুপো বা সোনার মেডেলও নিশ্চিত করে নেয় ভারত। আগের ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করে নির্ধারিত ১৫ ওভারে ২ উইকেটে ১৭৩ রান করে ভারত কিন্তু বৃষ্টির কারণে খেলা ভেস্তে যায়। BAN VZ NZ 2nd ODI Result: কিউই স্পিনের কাছে ভেঙ্গে পড়ল বাংলাদেশ, সহজ জয় নিউজিল্যান্ডের
India's dominance continues! 🇮🇳
They beat Bangladesh by 8 wickets to secure their spot in the Asian Games Finals! 🏆#CricketTwitter #AsianGames pic.twitter.com/f9UintGDaY
— Female Cricket (@imfemalecricket) September 24, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 24, 2023 12:32 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

