IND vs AUS 3rd Test Day 2, Lunch Break: ১১ রানে ৫ উইকেট খুইয়ে মাত্র ৮৮ রানের লিড অজিদের, ক্রিজে রোহিত- শুভমন
ভারত এখনও ৭৫ রান পিছিয়ে।
ইন্দোরে সিরিজের তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে অজি ইনিংস ১৯৭ রানে গুটিয়ে যাওয়ার পর ভারত ব্যাটিং করতে নেমেছে, ক্রিজে রয়েছেন অধিনায়ক রোহিত এবং শুভমন। ভারত এখনও ৭৫ রান পিছিয়ে। ক্যামেরন গ্রিন ও পিটার হ্যান্ডসকম্বের ব্যাটই ছিল অস্ট্রেলিয়ার শেষ ভরসা। এই জুটি ৪ উইকেটে ১৫৬ রানে আরও ৩০ রান যোগ করে। ১৯ রানে হ্যান্ডসকম্বকে আউট করেন অশ্বিন। এরপর উমেশ যাদবকে আক্রমণে আনেন রোহিত শর্মা। একই ওভারে দুটি উইকেট নেন তিনি। মোট তিন উইকেট নিয়ে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন উমেশ। এর মধ্যে গ্রিন ২১ রানে উইকেট দিয়ে ফিরে যান। অস্ট্রেলিয়া তাদের লিড ৮৮ করেছে। অজিদের শেষের ব্যাটসম্যানদের দ্রুত মুড়িয়ে ফেলছে ভারত। এদিকে ম্যাথু কুহনেম্যানের প্রথম পাঁচ উইকেটের সৌজন্যে প্রথম দিনেই ৪৭ রানের লিড পায় অস্ট্রেলিয়া। কুহনেম্যানের নৈপুণ্যে রোহিত শর্মার প্রথম ইনিংসে ১০৯ রানে আটকে যায়। এছাড়া অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খাজা টার্নিং ট্র্যাকে ৬০ রানের দুরন্ত ইনিংস খেলে ভারতকে চাপে ফেলে দেন।
An absorbing first session on Day 2 of the 3rd Test.
India 13/0 & 109, trail Australia (197) by 75 runs at Lunch.
Scorecard - https://t.co/t0IGbs2qyj #INDvAUS @mastercardindia pic.twitter.com/aRxFsrvMcc
— BCCI (@BCCI) March 2, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 02, 2023 11:46 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

