IND A vs AUS A 1st Unofficial Test Live Score: ব্রেন্ডন ডগেটের ৬ উইকেটে প্রথম টেস্টে ১০৭ রানে অলআউট রুতুরাজরা
অধিনায়ক রুতুরাজ এবং অলরাউন্ডার নীতীশ রেড্ডি শূন্য রানে আউট হন। অভিমন্যু ইশ্বরণ ৭ এবং ইশান কিষান ৪ রানে আউট হন। সাই সুদর্শন (২১), দেবদত্ত পাড্ডিকল (৩৬), নভদীপ সাইনি (২৩) ছাড়া কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি
আজ নাথান ম্যাকসুইনির অধীনে অস্ট্রেলিয়া এ দল টস জিতে রুতুরাজ গায়কোয়াড়ের ভারত এ দলকে প্রথমে ব্যাট করতে পাঠায়। তাদের সিদ্ধান্তটি ঠিক প্রমাণ করে প্রথম আনঅফিসিয়াল টেস্টের প্রথম ইনিংসে ভারতকে মাত্র ১০৭ রানে অলআউট করে দেয় অজিরা। ম্যাকেয়ের গ্রেট ব্যারিয়ার রিফ এরিনায় আয়োজিত এই ম্যাচের প্রথম দিনে ব্রেন্ডন ডগেট ৬ উইকেট নিয়ে ভারতীয় ব্যাটিং লাইন আপকে ধ্বংস করে দেন। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকায় ভারতীয় ব্যাটাররা প্রথম ইনিংসে পারফর্ম করতে ব্যর্থ হয়। অধিনায়ক রুতুরাজ এবং অলরাউন্ডার নীতীশ রেড্ডি শূন্য রানে আউট হন। অভিমন্যু ইশ্বরণ ৭ এবং ইশান কিষান ৪ রানে আউট হন। সাই সুদর্শন (২১), দেবদত্ত পাড্ডিকল (৩৬), নভদীপ সাইনি (২৩) ছাড়া কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। রান তাড়া করতে নেমে মুকেশ কুমার এবং প্রসিদ্ধ কৃষ্ণা ২টি করে উইকেট নেন। দিনের শেষ অজিদের স্কোর- ৯৯/৪, পিছিয়ে ৮ রানে। Glenn Maxwell: শ্রীলঙ্কা সিরিজে টেস্ট ক্রিকেটে ফিরতে পারেন গ্লেন ম্যাক্সওয়েল
ভারত 'এ' এর ব্যাটিং স্কোরকার্ড
Brendan Doggett's career-best figures of 6-15 from 11 overs rocked India A on the opening day of their tour down under 📉
Follow LIVE: https://t.co/swI15JvRdh pic.twitter.com/HdkbyKV1bZ
— ESPNcricinfo (@ESPNcricinfo) October 31, 2024
মুকেশ কুমারের অসামান্য বোলিং
Mukesh gets Konstas in the first over! #AUSAvINDA pic.twitter.com/8E61yX0zTM
— cricket.com.au (@cricketcomau) October 31, 2024
ব্রেন্ডন ডগেটের কেরিয়ার সেরা ৬ উইকেট
Castled!! Brendan Doggett has a career-best SIX wickets 🔥 #AUSAvINDA pic.twitter.com/SJaozmlZt7
— cricket.com.au (@cricketcomau) October 31, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 31, 2024 01:47 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

