Huge Crowd For CSK Tickets: দেখুন, চেন্নাইয়ে ধোনির আগামী ম্যাচের টিকিটের জন্য বিপুল ভিড়
খুশির খবর মাঝেও তিনি ইঙ্গিত দিয়েছেন আইপিএল থেকে অবসর নেওয়ার। ফলে ধোনিকে মাঠে দেখবার কোনো সুযোগই ছাড়তে চাননা ফ্যানরা।
ক্রিকেটপ্রেমীদের কাছে এম এস ধোনি শুধু খেলোয়াড় না এক আবেগ। ভারতীয় ক্রিকেট থেকে বিশ্বকাপজয়ী এই অধিনায়ক হঠাৎ করেই অবসর নিয়ে নেন ফলে তাঁর শেষ ম্যাচ মাঠে উপভোগ করতে পারেননি তাঁর বিশাল ভক্তরা। তবে তাঁকে মাঠে ফের দেখা যায় আইপিএলে। চেন্নাই সুপার কিংসের ভক্ত সারা ভারতে। যেখানেই চেন্নাই আইপিএল ম্যাচের কারণে উপস্থিত হয় সেখানেই বয়ে যায় হলুদের বন্যা। শেষ আইপিএলে অধিনায়কত্ব ছেড়ে দিলেও টিমের করুন অবস্থায় আবার হাল ধরেন তিনি। এই মরসুমে তাঁর বাহিনী আইপিএল টেবিলের শীর্ষে। কিন্তু এই খুশির খবর মাঝেও তিনি ইঙ্গিত দিয়েছেন আইপিএল থেকে অবসর নেওয়ার। ফলে ধোনিকে মাঠে দেখবার কোনো সুযোগই ছাড়তে চাননা ফ্যানরা। তারই নমুনা চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে চেন্নাইয়ের পরবর্তী ম্যাচের টিকিটের জন্য বিপুল ভিড়। সামাল দেওয়ার চেষ্টায় লেগে রয়েছে চেন্নাই পুলিশও।
দেখুন ভিডিও
#WATCH | Huge crowd of cricket fans at Chennai's MA Chidambaram stadium in Chepauk to buy tickets for upcoming IPL matches pic.twitter.com/2uQ8U9VqRH
— ANI (@ANI) April 27, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 27, 2023 04:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

