Highest Score in Hundred: দ্য হান্ড্রেডে সর্বোচ্চ স্কোর! ইতিহাস গড়ল স্যাম কারান, রাশিদ খানের ওভাল ইনভিন্সিবলস

ইনভিন্সিবলস খেলার শুরু থেকেই বিস্ফোরক ব্যাটিং শুরু করেন। ওপেনার উইল জ্যাকস (Will Jacks) এবং তাওয়ান্ডা মুইয়ে (Tawanda Muyeye) যথাক্রমে ৩৮ এবং ৩৩ রান করেন। এরপর জর্ডান কক্স (Jordan Cox) ইনভিন্সিবলসকে ইতিহাস গড়তে সাহায্য করেন

Highest Score in Hundred: দ্য হান্ড্রেডে সর্বোচ্চ স্কোর! ইতিহাস গড়ল স্যাম কারান, রাশিদ খানের ওভাল ইনভিন্সিবলস
Jordan Cox (Photo Credit: Hundred/ X)

Highest Score in Hundred: দ্য হান্ড্রেড (The Hundred)-এর ১৬ নম্বর ম্যাচে ওভাল ইনভিন্সিবলস (Oval Invincibles) ওয়েলশ ফায়ারের (Welsh Fire) বিরুদ্ধে মাঠে নামে। দুই দল ১৬ আগস্ট লন্ডনের কেনিংটন ওভালে মুখোমুখি হয় যেখানে টস হেরে প্রথমে ব্যাট করতে আসে ওভাল ইনভিন্সিবলস। এরপর ইনভিন্সিবলস খেলার শুরু থেকেই বিস্ফোরক ব্যাটিং শুরু করেন। ওপেনার উইল জ্যাকস (Will Jacks) এবং তাওয়ান্ডা মুইয়ে (Tawanda Muyeye) যথাক্রমে ৩৮ এবং ৩৩ রান করেন। এরপর জর্ডান কক্স (Jordan Cox) ইনভিন্সিবলসকে ইতিহাস গড়তে সাহায্য করেন। প্রথম উইকেট পড়ার পর কক্স ২৯ বলে অপরাজিত ৮৬ রান স্কোর করে এবং অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে তার দলকে প্রথম ইনিংসে ২২৬ রান করে। এই ২২৬ রান স্কোর হল দ্য হান্ড্রেড মেন্স ইতিহাসে সর্বোচ্চ স্কোর। এরপর স্যাম কারান (Sam Curran) এবং রাশিদ খান (Rashid Khan) উইকেট নিয়ে ওয়েলশ ফায়ারকে ১৪৩ রানে অলআউট করে ইনভিন্সিবলস ৮৩ রানে ম্যাচে জয়লাভ করে। Rashid Khan Helicopter Shot: এমএস ধোনির কায়দায় হেলিকপটার শট মারছেন রাশিদ খান, দেখুন ভাইরাল ভিডিও

দ্য হান্ড্রেডে সর্বোচ্চ স্কোর গড়ল ওভাল ইনভিন্সিবলস

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 17, 2025 10:04 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).