Highest 8th Partnership Record, Duleep Trophy 2024: দলীপ ট্রফিতে অষ্টম উইকেটের সর্বোচ্চ জুটির রেকর্ড ভাঙলেন মুশির খান, নভদীপ সাইনি

২০১০ সালে নর্থ জোনের বিপক্ষে ওয়েস্ট জোনের হয়ে অষ্টম উইকেটে ১৯৭ রান করা রমেশ পাওয়ার ও অভিষেক নায়ারের ১৪ বছরের রেকর্ড ভেঙে দেন এই জুটি

Highest 8th Partnership Record, Duleep Trophy 2024: দলীপ ট্রফিতে অষ্টম উইকেটের সর্বোচ্চ জুটির রেকর্ড ভাঙলেন মুশির খান, নভদীপ সাইনি
Musheer Khan & Navdeep Saini (Photo Credit: BCCI Domestic/ X)

শুক্রবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে দলীপ ট্রফি ২০২৪ (Duleep Trophy 2024)-এর টুর্নামেন্টের প্রথম রাউন্ডে ১৯৭ রানের গণ্ডি পেরিয়ে দলীপ ট্রফির (Duleep Trophy) ইতিহাসে অষ্টম উইকেট জুটিতে সর্বোচ্চ অষ্টম উইকেট জুটিতে রেকর্ড গড়েন ভারত 'বি' এর মুশির খান (Musheer Khan) ও নভদীপ সাইনি (Navdeep Saini)। ২০১০ সালে নর্থ জোনের বিপক্ষে ওয়েস্ট জোনের হয়ে অষ্টম উইকেটে ১৯৭ রান করা রমেশ পাওয়ার ও অভিষেক নায়ারের ১৪ বছরের রেকর্ড ভেঙে দেন এই জুটি। গতকাল মুশির তিন নম্বরে ব্যাটিং করতে আসেন অন্য প্রান্তের ব্যাটসম্যানরা মেঘলা আবহাওয়ার সাথে লড়াই করতে অক্ষম হলেও তিনি তার উইকেট অক্ষত রাখেন। ভারত 'এ' দলের পেসাররা সেই আবহাওয়ায় সহায়তা পান এবং ৪৪তম ওভারেই স্কোর ৭ উইকেটে ৯৪ রানে নামিয়ে দেন। এরপর মুশিরের সঙ্গে যোগ দেন নভদীপ সাইনি এবং কুলদীপের বলে আউট হওয়ার আগে সরফরাজ খানের ছোট ভাই ১৮১ রান করে দলের স্কোর ৩০০ পার করিয়ে দেন। Duleep Trophy 2024, First Round, Day 2 Live Streaming: দলীপ ট্রফি ২০২৪, প্রথম রাউন্ড দ্বিতীয় দিন; সরাসরি দেখবেন যেখানে

দলীপ ট্রফিতে অষ্টম উইকেটের সর্বোচ্চ জুটি

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 06, 2024 12:52 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).