Haris Rauf Blessed with Baby Boy: পুত্র সন্তানের বাবা হলে হারিস রউফ, মিষ্টি খাইয়ে সেলিব্রেট করলেন শাহিন শাহ আফ্রিদি; দেখুন ভিডিও

গতকালই রউফ তার ভক্তদের সাথে আনন্দ ভাগ করে নেওয়ার জন্য একটি ছবিও পোস্ট করেছেন তার ছেলের। সেখানে জানা যায় তার ছেলের নাম রাখা হয়েছে মহম্মদ মুস্তাফা হারিস। বাবা হওয়ায় রউফকে সেই ছবিতে অভিনন্দন জানান শাদাব খান (Shadab Khan) এবং শাহিন শাহ আফ্রিদি (Shaheen Shah Afridi)

Haris Rauf Blessed with Baby Boy: পুত্র সন্তানের বাবা হলে হারিস রউফ, মিষ্টি খাইয়ে সেলিব্রেট করলেন শাহিন শাহ আফ্রিদি; দেখুন ভিডিও
Shaheen Shah Afridi and Haris Rauf (Photo Credit: Lahore Qalandars/ X)

Haris Rauf Blessed with Baby Boy: পুত্র সন্তানের বাবা হয়েছেন পাকিস্তানের ফাস্ট বোলার হারিস রউফ (Haris Rauf)। ২০২২ সালের ডিসেম্বরে ইসলামাবাদে নিক্কাহ অনুষ্ঠানে সহপাঠী মুজনা মাসুদ মালিকের সঙ্গে গাঁটছড়া বাঁধেন রউফ। গতকালই রউফ তার ভক্তদের সাথে আনন্দ ভাগ করে নেওয়ার জন্য একটি ছবিও পোস্ট করেছেন তার ছেলের। সেখানে জানা যায় তার ছেলের নাম রাখা হয়েছে মহম্মদ মুস্তাফা হারিস। বাবা হওয়ায় রউফকে সেই ছবিতে অভিনন্দন জানান শাদাব খান (Shadab Khan) এবং শাহিন শাহ আফ্রিদি (Shaheen Shah Afridi)। তাদের এই সেলিব্রেশন শুধু সেখানেই থেমে থাকেনি। শাহিনের সঙ্গে পিএসএলের একই দলে থাকা হারিসের জন্য সবাইকে মিষ্টি খাইয়েছেন এই পেসার। লাহোর কালান্দার্সের সোশ্যাল মিডিয়ার শেয়ার করা এই ভিডিওতে দেখা যাচ্ছে শাহিন সবাইকে মিষ্টি খাওয়াচ্ছেন। হারিসকে মিষ্টি খাইয়ে অভিনন্দন জানান তিনি। এরপরই কিউইদের বিপক্ষে সিরিজ খেলতে দলের সাথে নিউজিল্যান্ড পাড়ি দিয়েছে তারা। NZ vs PAK T20I Series 2025: পাকিস্তানের বিপক্ষে টি২০ সিরিজে কিউইদের অধিনায়ক ব্রেসওয়েল; একনজরে সূচি, স্কোয়াড এবং লাইভ স্ট্রিমিং

পুত্র সন্তানের বাবা হলে হারিস রউফ

মিষ্টি খাইয়ে সেলিব্রেট করলেন শাহিন শাহ আফ্রিদি

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 12, 2025 01:23 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).