Gujarat Titans Lavender Jersey: ক্যান্সার সচেতনতা বাড়াতে হালকা বেগুনি জার্সিতে আগামী ম্যাচ খেলবে শুভমনরা, দেখুন ভিডিও

জিটি খেলোয়াড়রা বৃহস্পতিবার প্রথমার্ধে সেই নয়া জার্সি পড়ে ফটোশুট করে। এটি টানা দ্বিতীয় বছর হবে যেখানে ফ্র্যাঞ্চাইজিটি এই রোগের বিরুদ্ধে তাদের উদ্যোগের অংশ হিসাবে একটি অন্য রঙের কিট পরবে

Gujarat Titans Lavender Jersey: ক্যান্সার সচেতনতা বাড়াতে হালকা বেগুনি জার্সিতে আগামী ম্যাচ খেলবে শুভমনরা, দেখুন ভিডিও
Shubman Gill (Photo Credit: GT/ X)

প্লে অফে ওঠার আশা এখনও জিইয়ে গুজরাত টাইটান্স (Gujarat Titans) ১০ মে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders) আতিথ্য দেবে। এই বড় ম্যাচের দিনে টাইটানস তাদের নতুন জার্সি পড়ে মাঠে নামবে। ম্যাচের জন্য ল্যাভেন্ডার বা হালকা বেগুনি রঙের জার্সি পরে মাঠে নামবে টাইটানস। সূত্রের খবর, ভক্তদের মধ্যে ক্যানসার সচেতনতা ছড়িয়ে দিতে বিশেষ জার্সি পরবেন শুভমন গিলের নেতৃত্বাধীন জিটি। জিটি খেলোয়াড়রা বৃহস্পতিবার প্রথমার্ধে সেই নয়া জার্সি পড়ে ফটোশুট করে। এটি টানা দ্বিতীয় বছর হবে যেখানে ফ্র্যাঞ্চাইজিটি এই রোগের বিরুদ্ধে তাদের উদ্যোগের অংশ হিসাবে একটি অন্য রঙের কিট পরবে। সানরাইজার্স হায়দরাবাদের (SRH) বিরুদ্ধে লিগ পর্বের শেষ হোম ম্যাচের সময় টাইটানরাও আইপিএল ২০২৩-এ একই রকম কিট পরেছিল। দলের অধিনায়ক শুভমন গিলও বলেন যে সচেতনতা বাড়ানো এবং সম্প্রদায়ের মধ্যে শিক্ষা ছড়িয়ে দেওয়া খেলোয়াড়দের 'সামাজিক দায়িত্ব'। MI Eliminated from IPL 2024: হায়দরাবাদের দাপুটে জয়ে শেষ মুম্বই ইন্ডিয়ান্সের ২০২৪ আইপিএল সফর

দেখুন ভিডিও

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 09, 2024 05:42 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).