Shubman Gill Fined: স্লো-ওভার রেটের কারণে আইপিএলে ১২ লক্ষ জরিমানা গুজরাতের অধিনায়ক শুভমন গিলের

এই আইপিএলের প্রথম অধিনায়ক হিসেবে এ ধরনের জরিমানার সম্মুখীন হয়েছেন গিল

Shubman Gill Fined: স্লো-ওভার রেটের কারণে আইপিএলে ১২ লক্ষ জরিমানা গুজরাতের অধিনায়ক শুভমন গিলের
Shubman Gill (Photo Credit: IPL/ X)

মঙ্গলবার চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে আইপিএল ২০২৪ (IPL 2024)-এর ম্যাচে স্লো-ওভার রেটের কারণে গুজরাত টাইটান্সের (Gujarat Titans) অধিনায়ক শুভমন গিলকে (Shubman Gill) ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। টুর্নামেন্টের ১৭তম আসরে এটিই কোনো দলের প্রথম ওভার-রেট সংক্রান্ত অপরাধ। আইপিএলের তরফ থেকে জানানো হয়েছে, 'গুজরাত টাইটানসের অধিনায়ক শুভমন গিলকে ২৬ শে মার্চ চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৪ ম্যাচে স্লো ওভার রেট বজায় রাখার জন্য জরিমানা করা হয়েছে। আইপিএলের ন্যূনতম ওভার রেট সংক্রান্ত আচরণবিধির অধীনে এটি তার দলের প্রথম অপরাধ হওয়ায় গিলকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।' হার্দিক পান্ডিয়া মুম্বই ইন্ডিয়ান্সে চলে যাওয়ার পরে গিল রবিবার দলের অধিনায়কের দায়িত্ব নেন এবং আইপিএলের প্রথম অধিনায়ক হিসেবে এ ধরনের জরিমানার সম্মুখীন হয়েছেন। Virat Kohli Half Century: পঞ্জাবের বিরুদ্ধে ৭৭ রানের ঝোড়ো ইনিংস, আইপিএলে প্রথম অর্ধ শতক বিরাট কোহলির (দেখুন টুইট)

দেখুন পোস্ট

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 27, 2024 04:02 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).