Peter Lever Passed Away: চলে গেলেন ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে হাজার উইকেটের মালিক পিটার লিভার
১৯৭০ সালের গ্রীষ্মে 'রেস্ট অব দ্য ওয়ার্ল্ড'-এর বিপক্ষে ইংল্যান্ডের হয়ে খেলে গ্রায়েম পোলক (Graeme Pollock), গ্যারি সোবার্স (Garry Sobers) ও ক্লাইভ লয়েডের (Clive Lloyd) উইকেটসহ ৮৩ রানে ৭ উইকেট নেন তিনি।
Peter Lever Passed Away: চলে গেলেন ল্যাঙ্কাশায়ার (Lancashire) ও ইংল্যান্ডের প্রাক্তন ফাস্ট বোলার পিটার লিভার (Peter Lever)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। ১৯৬০ ও ৭০-এর দশকে ল্যাঙ্কাশায়ারের হয়ে প্রায় ১০০০ উইকেট নিয়েছিলেম লিভার। ইংল্যান্ডের শক্তিশালী সিম-বোলিং প্রতিযোগিতার কারণে লিভারকে অভিষেকের জন্য ৩০ বছর বয়স পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল। এরপর ইংল্যান্ড দলের হয়ে ১৭ বার টেস্ট খেলার পাশাপাশি ১০টি ওয়ানডে ম্যাচেও খেলেন তিনি। ১৯৭০ সালের গ্রীষ্মে 'রেস্ট অব দ্য ওয়ার্ল্ড'-এর বিপক্ষে ইংল্যান্ডের হয়ে খেলে গ্রায়েম পোলক (Graeme Pollock), গ্যারি সোবার্স (Garry Sobers) ও ক্লাইভ লয়েডের (Clive Lloyd) উইকেটসহ ৮৩ রানে ৭ উইকেট নেন তিনি। ১৯৭০-৭১ মরসুমের অ্যাসেজে পাঁচটি টেস্ট খেলে ১৩ উইকেট নিলে ইংল্যান্ড ২-০ ব্যবধানে জয়লাভ করে। এরপর রে ইলিংওয়ার্থের অধীনে ইংল্যান্ডের বোলিং কোচের দায়িত্ব পালন করেন ও গত বছর ল্যাঙ্কাশায়ার 'হল অব ফেমে' জায়গা করে নেন। Ben Stokes: ইংল্যান্ডের সাদা বলের অধিনায়কত্বের দৌড়ে বেন স্টোকস? নয়া রিপোর্টে ইঙ্গিত ইসিবি ডিরেক্টরের
চলে গেলেন ইংল্যান্ডের পিটার লিভার
Our thoughts go out to Peter’s family and friends at this time ❤️
— England Cricket (@englandcricket) March 27, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 28, 2025 11:09 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

