Fakhar Zaman Ruled Out, PAK vs AUS: হাঁটুতে চোট, বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে বাদ ফখর জামান
বুধবারের অনুশীলনের পর সালমান আলী আগা জ্বরে আক্রান্ত হন এবং তা থেকে সেরে উঠছেন
আজ ২০ অক্টোবর বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাকিস্তানের ম্যাচ থেকে ফখর জামানের (Fakhar Zaman) ছিটকে যাওয়ার খবর নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বাঁহাতি এই ওপেনার হাঁটুর চোটের কারণে এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছে। আগামী সপ্তাহেই তিনি দলে সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে। এদিকে, বুধবারের অনুশীলনের পর সালমান আলী আগা (Salman Ali Agha) জ্বরে আক্রান্ত হন এবং তা থেকে সেরে উঠছেন। তবে ১৫ সদস্যের স্কোয়াডে থাকা অন্য সব খেলোয়াড়ই ভালো রয়েছেন। পাক বনাম অজি ম্যাচের আগে বেশ কয়েকজন খেলোয়াড় জ্বরে ভুগছিলেন, যার ফলে মঙ্গলবার প্রাথমিক অনুশীলনের সময় ছয়জন স্কোয়াড সদস্য অনুপস্থিত ছিলেন। সেদিন বিশ্রামে ছিলেন আব্দুল্লাহ শফিক (Abdullah Shafique), শাহীন আফ্রিদি (Shaheen Afridi), মহম্মদ রিজওয়ান ( Mohammad Rizwan), সালমান আলী আগা, মহম্মদ হারিস (Mohammad Haris) ও জামান খান (Zaman Khan)। বুধবার মহম্মদ হারিস ব্যতীত পাকিস্তান দলের সকল খেলোয়াড়ই অনুশীলনে অংশ নেন। Pakistan Players Put Palestine Flag: হারিস রউফ থেকে ইফতিকার আহমেদ, পাক ক্রিকেটারদের প্যালেস্টাইনের পতাকা পোস্ট
Update from PCB: Fakhar Zaman is being treated for a knee injury, he is expected to be available for selection next week.
Salman Ali Agha developed fever after last day's training and he is recovering from it.
All other players in the 15 main squad are doing well. #CWC23…
— Farid Khan (@_FaridKhan) October 19, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 20, 2023 10:39 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

