ENG vs IRE Test 2023: আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টের জন্য ইংল্যান্ড দলে ডাক পেলেন কাউন্টি সেরা জশ টাঙ্গ
শ্রীলঙ্কা সফরে মাত্র ৩৪ রান দিয়ে ৫ উইকেট নিয়ে নজর কাড়েন তিনি
ইংল্যান্ডের টেস্ট দলে জায়গা পেয়েছেন জশ টাঙ্গ (Josh Tongue)। আগামী ১ জুন থেকে লর্ডসে আয়ারল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্ট খেলতে নামবে ইংল্যান্ড। জেমস অ্যান্ডারসন ও অলি রবিনসনের চোট নিয়ে চিন্তিত টিম ম্যানেজমেন্ট সেই কারণে এই সিদ্ধান্ত। ২৫ বছর বয়সী এই পেসার ওরচেস্টারশায়ারের হয়ে ঘরোয়া প্রতিযোগিতায় বেশ কয়েকটি মরসুমে খেলেছেন এবং চলতি বছরের শুরুতে ইংল্যান্ড লায়ন্সের শ্রীলঙ্কা সফরের অংশ ছিলেন। সেই সফরে মাত্র ৩৪ রান দিয়ে ৫ উইকেট নিয়ে নজর কাড়েন তিনি। এখন পর্যন্ত ওরচেস্টারশায়ারের হয়ে ৪৭টি প্রথম শ্রেণির ম্যাচে ১৬২টি উইকেট নিয়েছেন তিনি। এর মধ্যে কাউন্টি চ্যাম্পিয়নশীপের চলতি মরসুমে ১১টি উইকেট নিয়েছেন তিনি।
দেখুন কাউন্টিতে জশের দুর্দান্ত বোলিং
Pace ✅
Bounce ✅
Aggression ✅
It's easy to see why Josh Tongue has attracted the attention of the @englandcricket selectors this year!#LVCountyChamp | @WorcsCCC pic.twitter.com/p9NYH0VjSH
— LV= Insurance County Championship (@CountyChamp) May 24, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 25, 2023 01:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

