Sehwag on Helicopter Shot: ধোনির নিজের নয় আইকনিক হেলিকপ্টার শট? এত বছর পর রহস্যের পর্দা সরালেন সেহবাগ

অনেক ক্রিকেট বিশেষজ্ঞ মনে করেন এই শট কিন্তু ধোনির আবিষ্কার নয়। এই আলোচনায় এবার যোগ দিয়েছেন ভারতের প্রাক্তন ব্যাটার বীরেন্দ্র সেহবাগও (Virendra Sehwag)। তিনি সম্প্রতি বলেন যে ধোনি প্রথমে হেলিকপ্টার শট খেলেননি।

Sehwag on Helicopter Shot: ধোনির নিজের নয় আইকনিক হেলিকপ্টার শট? এত বছর পর রহস্যের পর্দা সরালেন সেহবাগ
Virendra Sehwag and Mohammad Azharuddin (Photo Credit: Cricbuzz)

Sehwag on Helicopter Shot: ক্রিকেটে 'হেলিকপ্টার শট' (Helicopter Shot) হল এক আইকনিক শট। যেখানে ব্যাটসম্যান ব্যাটকে হেলিকপ্টারের ব্লেডের মতো ঘুরিয়ে বড় বড় বাউন্ডারি হাঁকান। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই শটটি সর্বপ্রথম কে খেলেছেন? হেলিকপ্টার শটকে কিন্তু জনপ্রিয় করার কৃতিত্ব ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni)। ধোনি এই শটটিকে তার সিগনেচার শট বানিয়ে আন্তর্জাতিক স্তরে খ্যাতি অর্জন করেন। তবে, অনেক ক্রিকেট বিশেষজ্ঞ মনে করেন এই শট কিন্তু ধোনির আবিষ্কার নয়। এই আলোচনায় এবার যোগ দিয়েছেন ভারতের প্রাক্তন ব্যাটার বীরেন্দ্র সেহবাগও (Virendra Sehwag)। তিনি সম্প্রতি বলেন যে ধোনি প্রথমে হেলিকপ্টার শট খেলেননি। সেহবাগ জানান যে মহম্মদ আজহারউদ্দিন (Mohammad Azharuddin) এই শটটি প্রথমে খেলেছিলেন। এই তথ্য প্রথমবার সামনে এলেও এটি সত্যি যে ধোনি এই শটকে একটি ব্র্যান্ডে পরিণত করেছেন। Ayush Mhatre, IPL 2025: হার এড়াতে চেন্নাই শিবিরে বড় পদক্ষেপ, মরসুমের মাঝেই ট্রায়ালে ১৭ বছরের আয়ুশ মহাত্রে

হেলিকপ্টার শট আবিষ্কারের রহস্যের উপর থেকে পর্দা সরালেন বীরেন্দ্র সেহবাগ

 

View this post on Instagram

 

A post shared by 8B🌐 (@js2050_____)

ধোনির আইকনিক হেলিকপ্টার শট

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 04, 2025 11:37 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).