Delhi Capitals, WPL 2023: মহিলা প্রিমিয়ার লিগের ফাইনালে পৌঁছানো প্রথম টিম দিল্লি ক্যাপিটালস
দিল্লির নেট রান রেট মুম্বাইয়ের থেকে বেশী থাকায় সরাসরি মহিলা প্রিমিয়ার লিগের ফাইনালে পৌঁছেছে মেগ ল্যানিংয়ের দল
মহিলা প্রিমিয়ার লিগের লিগ স্টেজ শেষ হয়েছে ২১ মার্চ। মুম্বাইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে ইউপি ওয়ারিয়র্জকে হারিয়েছে দিল্লি ক্যাপিটালস। মুম্বাই এবং দিল্লি উভয়েই ১২ পয়েন্ট নিয়ে লিগ শেষ করেছে কিন্তু দিল্লির নেট রান রেট মুম্বাইয়ের থেকে বেশী থাকায় সরাসরি মহিলা প্রিমিয়ার লিগের ফাইনালে পৌঁছেছে মেগ ল্যানিংয়ের দল। দিল্লি তাদের প্রথম পাঁচ ম্যাচের চারটিতে জিতেছে, তাদের একমাত্র পরাজয় আসে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে। এখন প্লে-অফে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে ইউপি ওয়ারিয়র্জ। ১৩৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৭.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৯ রান তোলে দিল্লি। ২৩ বলে ৩৯ রান করেন মেগ ল্যানিং। এদিকে ইউপিডব্লিউর হয়ে দুটি উইকেট নেন শাবনিম ইসমাইল। দিল্লির হয়ে অ্যালিস ক্যাপসি তিনটি, রাধা যাদব তিনটি এবং জেস জোনাসেন একটি উইকেট নেন।
𝗗𝗲𝗹𝗵𝗶 𝗖𝗮𝗽𝗶𝘁𝗮𝗹𝘀 👉🏼 THE FIRST-EVER #TATAWPL FINALISTS ❤️💙
A surreal journey awaits a thrilling end. Bring on March 26 🐯🥺#YehHaiNayiDilli #UPWvDC pic.twitter.com/5kdq6VrpT1
— Delhi Capitals (@DelhiCapitals) March 21, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 22, 2023 11:33 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

