Deepti Sharma One Handed Six Video: ইংল্যান্ডের বিপক্ষে এক হাতে ছক্কা দীপ্তি শর্মার, ঋষভ পন্থকে দিলেন ধন্যবাদ; দেখুন ভিডিও

সাহসী শট খেলার জন্য পরিচিত পন্থকে দেখে দীপ্তি ৩৮তম ওভারে ভারতের সফল রান-চেজের সময় পেসার লরেন বেলের (Lauren Bell) বলে মিডউইকেটে এক হাতে একটি ছক্কা মারেন।

Deepti Sharma One Handed Six Video: ইংল্যান্ডের বিপক্ষে এক হাতে ছক্কা দীপ্তি শর্মার, ঋষভ পন্থকে দিলেন ধন্যবাদ; দেখুন ভিডিও
Deepti Sharma (Photo Credit: BCCI Women/ X)

Deepti Sharma One Handed Six Video: ভারতের অলরাউন্ডার দীপ্তি শর্মা (Deepti Sharma) জানিয়েছেন যে ইংল্যান্ডের সাথে সাউদাম্পটনে অনুষ্ঠিত প্রথম মহিলা ওয়ানডে ম্যাচে তার চমৎকার একহাতের ছক্কা ঋষভ পন্থয়ের (Rishabh Pant) থেকে অনুপ্রাণিত। সাহসী শট খেলার জন্য পরিচিত পন্থকে দেখে দীপ্তি ৩৮তম ওভারে ভারতের সফল রান-চেজের সময় পেসার লরেন বেলের (Lauren Bell) বলে মিডউইকেটে এক হাতে একটি ছক্কা মারেন। ৬৪ট বলে ৬২ রানে অপরাজিত থাকা দীপ্তি ভারতকে ২৫৯ রানের টার্গেট পেরোতে সাহায্য করেন। তিন ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে যাওয়া ভারতের জন্য তার মারা ছক্কা পুরো ম্যাচে একমাত্র ছক্কা ছিল। দীপ্তি ম্যাচ সেরা নির্বাচিত হওয়ার পরে নিজের অসামান্য ছক্কা নিয়ে বলেন, 'আমি এই শটগুলি (এক হাতের ছয়) অনুশীলনে খেলেছি। এই শটটি আমি ঋষভ পন্থের থেকে শিখেছি।' ENG W vs IND W 1st ODI Scorecard: ইংল্যান্ডে সর্বোচ্চ রান চেস করে ৪ উইকেটের বড় জয় ভারতের মহিলা দলের

ইংল্যান্ডের বিপক্ষে এক হাতে ছক্কা দীপ্তি শর্মার

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 17, 2025 03:18 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).