David Beckham in Wankhede: ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনালে হাজির স্বয়ং ডেভিড বেকহ্যাম (দেখুন ছবি)

আজ ফুটবলার ডেভিড বেকহ্যাম ছাড়াও ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম সেমিফাইনাল দেখতে ওয়াংখেড়েতে উপস্থিত থাকছেন দক্ষিনে সুপারস্টার রজনীকান্ত (Rajinikanth), শিল্পপতি নীতা আম্বানি-সহ আরও অনেকে

David Beckham in Wankhede: ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনালে হাজির স্বয়ং ডেভিড বেকহ্যাম (দেখুন ছবি)
Sachin Tendulkar & David Beckham in Wankhade (Photo Credit: Johns./ X)

ভারত-নিউজিল্যান্ড বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে দেখতে হাজির হয়েছেন ডেভিড বেকহ্যাম (David Beckham)। ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলারকে ম্যাচের আগে দেখা যায় ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকরের সঙ্গে (Sachin Tendulkar)। ইতিমধ্যেই ইউনিসেফের (UNICEF) গুডউইল দূত হিসেবে দেশে এসেছেন বেকহ্যাম। ২০০৫ সালে তিনি এই ভূমিকা নেন এবং সেই ভূমিকা নিয়েই ম্যাচের দিন মুম্বইয়ে গিয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে অ্যাকশনে দেখা যায় তাঁকে। বেকহ্যাম গুজরাটে শিশু অধিকার এবং লিঙ্গ সমতার পক্ষে সচেতনতার জন্য ভারতে সফর করছেন। আসলে ২০২৩ সালের বিশ্ব শিশু দিবসের বৈশ্বিক থিমও এটিই। আজ ফুটবলার ডেভিড বেকহ্যাম ছাড়াও ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম সেমিফাইনাল দেখতে ওয়াংখেড়েতে উপস্থিত থাকছেন দক্ষিনে সুপারস্টার রজনীকান্ত (Rajinikanth), শিল্পপতি নীতা আম্বানি-সহ আরও অনেকে। এছাড়া ভিভিআইপি লাউঞ্জে উপস্থিত থাকবেন সলমান খান (Salman Khan), আমির খান (Aamir Khan), হার্দিক পান্ডিয়া। (Hardik Pandya) সহ অন্যান্য তারকারা। চলতি বিশ্বকাপে ভারতীয় দলে ছিলেন পান্ডিয়া। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে গোড়ালিতে চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার আগে লিগ ম্যাচেও খেলেছেন তিনি। IND vs NZ Semi-Final Toss Update & Playing XI: টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের; জানুন দু'দলের একাদশ

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 15, 2023 02:08 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).