Cheteshwar Pujara Century: রয়্যাল লন্ডন কাপে শতক! লিস্ট 'এ' ক্রিকেটে ৫,৫০০ রান পূর্ণ পূজারার
ভারতীয়দের মধ্যে এই তালিকায় পূজারা পিছনে ফেলে দিয়েছেন বিরাট কোহলিকেও (৫৬.২৩)
চলতি রয়্যাল লন্ডন ওয়ান ডে কাপে শুক্রবার সমারসেটের বিরুদ্ধে শতরান করেন চেতেশ্বর পূজারা। সাসেক্সের হয়ে ১১৩ বলে অপরাজিত ১১৭ রানের ইনিংস খেলেন তিনি। তাঁর ইনিংসে ছিল ১১টি বাউন্ডারি, এর সঙ্গে পূজারা ৫,৫০০ লিস্ট 'এ' রানও টপকে যান। এখন ১২১ ম্যাচে ৫৮.৪৮ গড়ে ৫ হাজার ৫৫৬ রান করেছেন তিনি। এই ফরম্যাটে এটি তার ১৬তম সেঞ্চুরি হলেও, তিনি ৩৩টি অর্ধশতকের মালিক এবং ১৭৪টি তার সর্বোচ্চ স্কোর। উল্লেখ্য, পুজারার বর্তমান লিস্ট 'এ' গড় ৫৮.৪৮, যেটি যে কোনও ব্যাটসম্যানের জন্য দ্বিতীয় সর্বোচ্চ। এ ক্ষেত্রে তিনি শুধু তাঁরই স্বদেশী ঋতুরাজ গায়কোয়াড়ের (৬০.৩২) পিছনে রয়েছেন। ভারতীয়দের মধ্যে এই তালিকায় পূজারা পিছনে ফেলে দিয়েছেন বিরাট কোহলিকেও (৫৬.২৩)। Gus Atkinson, ENG vs NZ: ১৫৩ কিমি গতিতে বল! নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ড দলে আসতে পারেন গস অ্যাটকিনসন
Two hundreds in four One-Day Cup innings so far for Cheteshwar Pujara, with the latest one guiding Sussex to a win over Somerset in Taunton 👏 https://t.co/kSCCaiUTk9 pic.twitter.com/ddFNPwDRyq
— ESPNcricinfo (@ESPNcricinfo) August 12, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 12, 2023 02:32 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

