Bengal Cricketer Suvojit Banerjee: থেমে গেল 'ঘোড়ার' দৌড়, ৩৯ বছর বয়সে হৃদরোগে মৃত্যু হল বাংলার প্রাক্তন ক্রিকেটার শুভজিৎ-এর
২০১৪ সালে লক্ষ্মীরতন শুক্লের অধীনে বিজয় হাজারে ট্রফিতে তাঁর অভিষেক হয়। সেই ম্যাচে বাংলা জিতেছিল ওড়িশাকে হারিয়ে। শুভজিৎ ৩৩ রান করেছিলেন। একই বছরের ডিসেম্বরে রঞ্জি ট্রফিতেও অভিষেক হয় শুভজিতের।
নিজের বাড়িতেই হৃদ্রোগে আক্রান্ত হয়ে সোমবার (২৩ ডিসেম্বর) প্রয়াত হলেন বাংলার ক্রিকেটার শুভজিৎ বন্দ্যোপাধ্যায়। সোনারপুরের নোয়াপাড়ার বাসিন্দা শুভজিৎ সকালে প্রাতরাশ সেরে আবার ঘুমোতে গিয়েছিলেন। বিকেলের দিকে তাঁর বাবা ডাকাডাকি করার পরেও তিনি সাড়া দেননি। তখন চিকিৎসককে ডাকা হয়। চিকিৎসক এসে শুভজিৎকে মৃত ঘোষণা করেন।ক্রিকেটমহলে পরিচিত ছিলেন ‘ঘোড়া’ বলে, সেই ঘোড়ার দৌড় থেমে গেল ৩৯ বছরে।
২০১৪ সালে লক্ষ্মীরতন শুক্লের অধীনে বিজয় হাজারে ট্রফিতে তাঁর অভিষেক হয়। সেই ম্যাচে বাংলা জিতেছিল ওড়িশাকে হারিয়ে। শুভজিৎ ৩৩ রান করেছিলেন। একই বছরের ডিসেম্বরে রঞ্জি ট্রফিতেও অভিষেক হয় শুভজিতের। ইউসুফ পাঠান, মুনাফ পটেলের মতো ক্রিকেটার সমৃদ্ধ বরোদার বিরুদ্ধে নেমেছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে ৪৪ রান করেন।২০১৪ সালের ৭ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর, এই ৫৪ দিন বাংলার হয়ে ক্রিকেটজীবন স্থায়ী হয়েছিল শুভজিতের। এই সময়ের মধ্যে তিনি বাংলার হয়ে তিনটি রঞ্জি ম্যাচ এবং চারটি লিস্ট এ ম্যাচ খেলেছেন।
বাংলার পাশাপাশি ইস্টবেঙ্গল দলের জার্সিতেও খেলেছেন বহু ম্যাচ। জিতেছেন একাধিক ট্রফি। গত মরশুমে মনোহরপুকুর মিলন সমিতির হয়ে খেলেছিলেন তিনি। তাঁর এই অকাল প্রয়াণের জন্য সিএবির পতাকা গতকাল অর্ধনমিত রাখা হয়।
Tragic! Former Bengal Ranji Cricket Player Dies Of Cardiac Arrest At 39#RanjiTrophy #Crickethttps://t.co/JeVNZEfxf9
— Free Press Journal (@fpjindia) December 24, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 24, 2024 10:53 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

