Ben Stokes Two-Part Catch, Ashes 2023: দেখুন, প্যাট কামিন্সকে আউট করে বাউন্ডারিতে বেন স্টোকসের অসাধারণ ক্যাচ

এরপর যখন ১২ রানের সুবিধা পায় অস্ট্রেলিয়া তখন অধিনায়ক প্যাট কামিন্স জো রুটের বলে বাউন্ডারিতে ছক্কা মারার চেষ্টা করেন। স্টোকস না থাকলে বল ছয়ে চলে যেত ঠিকই

Ben Stokes Two-Part Catch, Ashes 2023: দেখুন, প্যাট কামিন্সকে আউট করে বাউন্ডারিতে বেন স্টোকসের অসাধারণ ক্যাচ
Ben Stokes Stunning Catch (Photo Credit: England Cricket/ Twitter)

ইংল্যান্ডের বিপক্ষে অ্যাসেজ সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে দ্বিতীয় দিনের খেলা শেষে মাত্র ১২ রানের লিড পেয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে ইংল্যান্ডের ২৮৩ রানের জবাবে ২৯৫ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ৪০ রানে স্টিভ স্মিথ ও ১ রানে প্যাট কামিন্স অপরাজিত থাকায় শেষ সেশন শুরু করে অস্ট্রেলিয়া। এরপর যখন ১২ রানের সুবিধা পায় অস্ট্রেলিয়া তখন অধিনায়ক প্যাট কামিন্স জো রুটের বলে বাউন্ডারিতে ছক্কা মারার চেষ্টা করেন। স্টোকস না থাকলে বল ছয়ে চলে যেত ঠিকই। কিন্তু সেই সময় ইংল্যান্ড অধিনায়ক লাফিয়ে উঠে বল ধরে টাল সামালাতে অসুবিধায় পড়লে বল ওপরে ছুঁড়ে দেন। এরপর বাউন্ডারি পার করে ফের বাউন্ডারির ভেতরে এসে বল ধরে নেন এবং ওভালের দর্শক আনন্দে হাততালি দিয়ে ওঠে। Virat Stunning Catch, IND vs WI: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক হাতে দুর্দান্ত ক্যাচ বিরাটের, দেখুন ভিডিও

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 29, 2023 08:47 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).