BAN vs NZ 1st Test Day 3 Tea Break: ব্যর্থ কিউই বোলিং, ২ উইকেট খুইয়েও শতরানে এগিয়ে বাংলাদেশ

শান্ত ও মমিনুলের চেষ্টায় বাংলাদেশের স্কোর ১০০ ছাড়িয়ে এখন-১১১/২, এগিয়ে রয়েছে ১০৬ রানে

BAN vs NZ 1st Test Day 3 Tea Break: ব্যর্থ কিউই বোলিং, ২ উইকেট খুইয়েও শতরানে এগিয়ে বাংলাদেশ
BAN vs NZ (Photo Credit: Bangladesh Cricket/ X)

সিলেটে প্রথম টেস্টের তৃতীয় দিনে ভালো দিকেই রয়েছে বাংলাদেশ। প্রথম সেশনে ১৯ রান করার পর দ্বিতীয় সেশনের শুরুতে দ্রুত উইকেট হারায় বাংলাদেশ। প্রথমে ৪৬ বলে মাত্র ৮ রান করে রান আউট হয়ে যান মাহমুদুল হাসান জয়, এখানে ভূমিকা ছিল কিউই অধিনায়ক টিম সাউদির। এরপর স্পিন আক্রমণ আসতে দলের জন্য মাত্র ১ রান যোগ করে অ্যাজাজ পাটেলের বলে এলবিডাব্লিউ হয়ে ফিরে যান জাকির হাসান। দুই ওপেনার যখন ফিরে যান তখন বাংলাদেশ স্কোর ২৬ রান। এরপর এসে হাল ধরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং তাঁকে সঙ্গ দেন মমিনুল হক। দ্বিতীয় সেশনের শেষ শান্ত অর্ধশতক থেকে মাত্র ২ রান দূরে রয়েছেন এবং মমিনুল ৩৮ রানে খেলছেন। দুজনের চেষ্টায় বাংলাদেশের স্কোর ১০০ ছাড়িয়ে এখন-১১১/২ এগিয়ে রয়েছে ১০৬ রানে। আজ বল হাতেও মমিনুল সেরা ফর্মে ছিলেন এবং কিউইদের শেষ দুই উইকেট নিয়ে দলকে বড় বিপদ থেকে উদ্ধার করেন। BAN vs NZ 1st Test Day 3 Live Streaming: এগিয়ে বাংলাদেশ, ঘুরে দাঁড়াতে কি পারবে নিউজিল্যান্ড; সরাসরি দেখবেন যেখানে (ভারত এবং বাংলাদেশ)

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 30, 2023 02:10 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).