BAN vs ENG, England Squad Announced: বাংলাদেশের বিপক্ষে একদিবসীয় এবং টি-২০ সিরিজের দল ঘোষণা ইংল্যান্ডের

সাদা বলের দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তরুণ লেগ স্পিনার রেহান আহমেদ । দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সদ্য আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করা জোফ্রা আর্চারও (Jofra Archer) দু'দলেই জায়গা করে নিয়েছেন

BAN vs ENG, England Squad Announced: বাংলাদেশের বিপক্ষে একদিবসীয় এবং টি-২০ সিরিজের দল ঘোষণা ইংল্যান্ডের
Jos Buttler & Dawid Malan (Photo Credit: England Cricket/ Twitter)

বৃহস্পতিবার বাংলাদেশ সফরের জন্য ঘোষিত ইংল্যান্ডের একদিবসীয় এবং টি-২০ দলে জায়গা পেয়েছেন নতুন খেলোয়াড় টম অ্যাবেল (Tom Abell)। এদিকে সাদা বলের দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তরুণ লেগ স্পিনার রেহান আহমেদ (Rehan Ahmed)। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলা ইংল্যান্ডের পেসার সাকিব মাহমুদ (Saqib Mahmood) একদিনের দলে ডাক পেয়েছেন।

টি-২০ দলে জায়গা পেয়েছেন বেন ডাকেট (Ben Duckett) ও উইল জ্যাকস (Will Jacks)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সদ্য আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করা জোফ্রা আর্চারও (Jofra Archer) দু'দলেই জায়গা করে নিয়েছেন।

বেন স্টোকস (Ben Stokes), হ্যারি ব্রুক (Harry Brook), ওলি স্টোনরা (Olly Stone) ফেব্রুয়ারির শেষ দিকে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য এই দল থেকে বাদ পড়েছেন।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 03, 2023 11:53 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).