BAN vs AFG 1st T20I Result: দেখুন, শেষ ওভারে প্রয়োজন ৬ রান! আফগানদের হ্যাটট্রিক তবুও জয় বাংলাদেশের
করিম জানাতের হ্যাটট্রিকের শিকার হন মেহদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ এবং নাসুম আহমেদ ফলে শেষ ২ বলে ২ রানের প্রয়োজন হয়
শুক্রবার (১৪ জুলাই) সিলেটে অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টিতে আফগানিস্তানের বিপক্ষে ২ উইকেটে জয় পায় বাংলাদেশ। ১৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সাকিব আল হাসান ও লিটন দাসের উইকেটে ৬৪/৪ স্কোর নিয়ে মাঝপথেই বিপাকে পড়ে আয়োজকরা। আফগানিস্তান বিপক্ষে তৌহিদ হৃদয় তার কেরিয়ারের একটি দারুণ ইনিংস খেলেন এবং শামীম হোসেনে ছিলেন তাঁর সাথী। তাদের ৭৩ রানের জুটি মাত্র ৪৩ বলে। রশিদ খানের ওভারের পর খেলা ঘুরে যায় এবং ১৭ বলে মাত্র ১৮ রান দরকার হয় বাংলাদেশের।
এরপর শেষ ওভারে খেলা ৬ বলে ৬ রানের হয়ে গেলে দুদলই মরিয়া হয়ে ওঠে। প্রথম বলে মেহেদী হাসান মিরাজ একটি চার মারেন আর তারপরই করিম জানাতের হ্যাটট্রিকের শিকার হন মেহদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ এবং নাসুম আহমেদ। ফলে শেষ ২ বলে ২ রানের প্রয়োজন হয় ঠিক তখনই শোরিফুল ইসলাম একটি ৪ রান মারেন এবং ১ বল বাকী থাকতে জয়লাভ করে বাংলাদেশ। BAN A vs Oman A, ACC Emerging Asia Cup Live Streaming: বাংলাদেশ 'এ' বনাম ওমান 'এ', ইমার্জিং এশিয়া কাপ, সরাসরি দেখবেন যেখানে
Bangladesh needed 6 in 6 balls against Afghanistan:
4,W,W,W,4 - they might have had the flashbacks of the World Cup match against India. pic.twitter.com/96yQMrTYUg
— Mufaddal Vohra (@mufaddal_vohra) July 14, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 15, 2023 01:16 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

