Babar Azam, Fastest 10K Runs in T20I: বিরাটকে টপকে টি-২০ ক্রিকেটে দ্রুততম ১০ হাজার রান বাবর আজমের
মাত্র ২৭১ ইনিংসে এই কৃতিত্ব অর্জন করে বিরাট কোহলি, ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ ও জস বাটলারকে ছাড়িয়ে গেছেন বাবর আজম
পিএসএল ২০২৪ (PSL 2024) চলাকালীন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বাবর আজম (Babar Azam) দ্রুততম ব্যাটার হিসেবে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে ১০ হাজার রান পূর্ণ করার রেকর্ডও গড়েছেন। বাবর টি-২০ ফরম্যাটে ১০ হাজার রান করা ষষ্ঠ ক্রিকেটার। তবে মাত্র ২৭১ ইনিংসে এই কৃতিত্ব অর্জন করে বিরাট কোহলি, ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ ও জস বাটলারকে ছাড়িয়ে গেছেন বাবর আজম। চলতি পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশোয়ার জালমি ও করাচি কিংসের মধ্যকার ষষ্ঠ ম্যাচে এই রেকর্ড গড়তে বাবরের প্রয়োজন ছিল মাত্র ৬ রান। এর আগে ক্রিস গেইল ২৮৫ ইনিংসে ১০ হাজার টি-টোয়েন্টি রান করে এই তালিকার শীর্ষে ছিলেন। ২০১৭ সালে প্রথম ক্রিকেটার হিসেবে এই ফরম্যাটে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন ইউনিভার্স বস। বর্তমানে তৃতীয় স্থানে থাকা বিরাট কোহলি এই মাইলফলকে পৌঁছাতে ২৯৯ ইনিংস ডেভিড ওয়ার্নার ৩০৩ ইনিংস নিয়েছেন। 'Sania Mirza' Chants During PSL: শোয়েবের স্ত্রী সানা দেখে পিএসএলে উঠল 'সানিয়া, সানিয়া' রব; (দেখুন ভিডিও)
দেখুন তালিকা
Babar Azam beats some of the greatest names to 10k runs in T20s ⚡️#PSL2024 pic.twitter.com/lxtH77NJly
— ESPNcricinfo (@ESPNcricinfo) February 21, 2024
𝐅𝐀𝐒𝐓𝐄𝐒𝐓 𝐓𝐎 1️⃣0️⃣,0️⃣0️⃣0️⃣ 𝐓𝟐𝟎 𝐑𝐔𝐍𝐒 👏@babarazam258 achieves another record! 👑#HBLPSL9 | #KhulKeKhel | #PZvKK pic.twitter.com/MwUEog2WWD
— PakistanSuperLeague (@thePSLt20) February 21, 2024
দেখুন অর্ধশতকের ভিডিও
Babar Azam bossing it at Gaddafi Stadium! 🙌#HBLPSL9 | #KhulKeKhel | #PZvKK pic.twitter.com/2F9HUOsB70
— PakistanSuperLeague (@thePSLt20) February 21, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 21, 2024 04:27 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

