Alyssa Healy in KKR Match: স্টার্কের ম্যাচ দেখতে হাজির হিলি, স্ত্রীকে দেখে সেরা পারফর্ম অজি পেসারের

বাঁ-হাতি পেসার ৩.৫ ওভার বল করে মাত্র ৩৩ রান দিয়ে ৪ উইকেটের অসামান্য পরিসংখ্যান দিয়ে খেলা শেষ করেন একইসঙ্গে নাইট রাইডার্স এমআইয়ের বিপক্ষে ২৪ রানে পরাজিত করে প্লে অফের এতটা কাছাকাছি পৌঁছে দেন

Alyssa Healy in KKR Match: স্টার্কের ম্যাচ দেখতে হাজির হিলি, স্ত্রীকে দেখে সেরা পারফর্ম অজি পেসারের
Mitchell Starc & Alyssa Healy (Photo Credit: IPL/ X)

অস্ট্রেলিয়া মহিলা দলের অধিনায়ক অ্যালিসা হিলি (Alyssa Healy) শুক্রবার এমআই এবং কেকেআরের মধ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2024) ২০২৪ ম্যাচ চলাকালীন ওয়াংখেড়ে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। উইকেটরক্ষক-ব্যাটার তার স্বামী মিচেল স্টার্ককে (Mitchell Starc) সমর্থন করতে হাজির হন, যিনি টুর্নামেন্টে খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন। একদিকে স্টার্ক উইকেট নিতে পারছিলেন না অন্যদিকে প্রচুর রান দিয়ে মাঝে মধ্যেই দলকে বিপদে ফেলছিলেন। কিন্তু এমআইয়ের বিপক্ষে স্টার্ক ঠিকই দেখিয়েছেন কেন তাকে অন্যতম সেরা বোলার হিসেবে গণ্য করা হয়। বাঁ-হাতি পেসার ৩.৫ ওভার বল করে মাত্র ৩৩ রান দিয়ে ৪ উইকেটের অসামান্য পরিসংখ্যান দিয়ে খেলা শেষ করেন একইসঙ্গে নাইট রাইডার্স এমআইয়ের বিপক্ষে ২৪ রানে পরাজিত করে প্লে অফের এতটা কাছাকাছি পৌঁছে দেন। ১২ বছর পর ওয়াংখেড়েতে কেকেআরের জয়ের নায়ক হন স্টার্ক। প্রথমে ইশানকে ক্লিন বোল্ড করার পর তাঁর স্বীকার হন নিচের তিন ব্যাটসম্যান। Deepak Chahar-Mayank Yadav Update: আইপিএলের বাকি অংশ থেকে ছিটকে যেতে পারেন দীপক চাহার এবং ময়ঙ্ক যাদব

দেখুন স্টার্কের বোলিং

দেখুন মাঠে হিলি

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 04, 2024 12:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).