AFG Cricket Schedule 2023-24: অগাস্টে পাকিস্তানের বিপক্ষে একদিবসীয় সিরিজ দিয়ে শুরু, জানুন সম্পূর্ণ সূচি

আগামী জুনে টি-২০ বিশ্বকাপের পর বাংলাদেশের বিপক্ষে জুলাই থেকে অগাস্ট জুড়ে ২টি টেস্ট, ৩টি একদিবসীয় ম্যাচ এবং ৩টি টি-২০ ম্যাচ খেলবে

AFG Cricket Schedule 2023-24: অগাস্টে পাকিস্তানের বিপক্ষে একদিবসীয় সিরিজ দিয়ে শুরু, জানুন সম্পূর্ণ সূচি
Afghanistan Team (Photo Credit: Afghanistan Cricket/ Twitter)

আফগানিস্তান ক্রিকেট তাঁদের আগামী ২০২৩-২৪ সালে ঘরে এবং বাইরে মিলিয়ে সম্পূর্ণ সূচি প্রকাশ করা হয়েছে। সাম্প্রতিক আফগানিস্তান বাংলাদেশের বিপক্ষে তাঁদের তিন ফরম্যাটের সিরিজ শেষ করেছেন। আগামী অগাস্টের ২৩ তারিখ পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে (দুবাই) তিনটি একদিবসীয় ম্যাচ খেলবে। এরপর এশিয়া কাপে অংশগ্রহণ করবে আফগানরা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে এবং ভারতে সফর করে সিরিজ খেলার কথা রয়েছে তবে তাঁর তারিখ এখনও ঘোষণা করা হয়নি। বিশ্বকাপের পর আগামী বছর আয়ারল্যান্ড, শ্রীলঙ্কা, জিম্বাবয়ের বিপক্ষে তিনটি ফরম্যাটের সিরিজ খেলবে তারা। আগামী জুনে টি-২০ বিশ্বকাপের পর বাংলাদেশের বিপক্ষে জুলাই থেকে অগাস্ট জুড়ে ২টি টেস্ট, ৩টি একদিবসীয় ম্যাচ এবং ৩টি টি-২০ ম্যাচ খেলবে। এরপর অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং জিম্বাবয়ের বিপক্ষে খেলবে আফগান বাহিনী। New Zealand Schedule 2023-24: দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, পাকিস্তান ও বাংলাদেশের বিপক্ষে জানুন নিউজিল্যান্ডের সম্পূর্ণ সূচি

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 20, 2023 11:51 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).