Chennai Grand Masters 2024: বিশ্বের ২ নং অর্জুন এরিগাইসিকে পরাজিত করলেন গ্র্যান্ডমাস্টার অরবিন্দ চিতাম্বরম

Chennai Grand Masters 2024: বিশ্বের ২ নং অর্জুন এরিগাইসিকে পরাজিত করলেন গ্র্যান্ডমাস্টার অরবিন্দ চিতাম্বরম
Aravindh Chithambaram defeats Arjun (Photo Credit: X@chesscom_in)

গতকাল চেন্নাই গ্র্যান্ড মাস্টার্স ২০২৪ এর  ষষ্ঠ রাউন্ডে বিশ্বের ২ নং অর্জুন এরিগাইসিকে পরাজিত করলেন গ্র্যান্ডমাস্টার অরবিন্দ চিতাম্বরম। এই জয়ের ফলে চেন্নাই গ্র্যান্ড মাস্টার্স শিরোপা দৌড়ে অর্জুন এরিগাইসির অপরাজিত থাকার যে ধারার তাঁর অবসান ঘটল। চেন্নাই গ্র্যান্ড মাস্টার্স এ এই মুহুর্তে অর্জুন এবং লেভন অ্যারোনিয়ান চার পয়েন্ট নিয়ে যৌথভাবে এগিয়ে রয়েছেন, অরবিন্দ এবং আমিন তাবাতাবাইয়ের কাছাকাছি আছেন ৩.৫ পয়েন্ট নিয়ে।

চেন্নাই গ্র্যান্ড মাস্টার্সএর অন্য দুটি ম্যাচ ড্রতে শেষ হয়েছিল যেখানে অ্যালেক্সি সারানা কালো ঘুঁটি দিয়ে ম্যাক্সিম ভাচিয়ার-লাগ্রেভকে আটকে দেন , অন্যদিকে আমিন প্রথম বোর্ডে পারহাম মাগসুদলুর ডিফেন্সিভ স্ট্যাটেজি ভেদ করতে ব্যর্থ হয়। চ্যালেঞ্জার্স বিভাগে, প্রণব ভেঙ্কটেশ প্রথম চার রাউন্ড জয়ের পর টানা দ্বিতীয় ড্র হওয়া সত্ত্বেও স্ট্যান্ডিংয়ে শীর্ষে রয়েছেন।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 11, 2024 09:22 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).