Jasprit Bumrah: ইংল্যান্ডে পুরো সিরিজে বুমরাকে পাবেন না গিলরা, কোন কোন টেস্টে খেলতে পারেন গুজরাটের তারকা পেসার

ইংল্যান্ড সফরে পাঁচ টেস্টের সিরিজে সব ম্যাচে খেলতে পারবেন না টিম ইন্ডিয়ার তারকা পেসার জশপ্রীত বুমরা। এমন কথা জানিয়ে দিয়েছেন প্রধান নির্বাচক অজিত আগরকর। খুব সম্ভবত, চোটের কথা মাথায় রেখে ইংল্যান্ডে পাঁচটি টেস্টের মধ্যে বুমরাকে ২টি বা ৩টি টেস্টে খেলানো হতে পারে।

Jasprit Bumrah: ইংল্যান্ডে পুরো সিরিজে বুমরাকে পাবেন না গিলরা, কোন কোন টেস্টে খেলতে পারেন গুজরাটের তারকা পেসার
Jasprit Bumrah. (Photo Credits: X)

ইংল্যান্ড সফরে পাঁচ টেস্টের সিরিজে সব ম্যাচে খেলতে পারবেন না টিম ইন্ডিয়ার তারকা পেসার জশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। এমন কথা জানিয়ে দিয়েছেন প্রধান নির্বাচক অজিত আগরকর। খুব সম্ভবত, চোটের কথা মাথায় রেখে ইংল্যান্ডে পাঁচটি টেস্টের মধ্যে বুমরাকে ২টি বা ৩টি টেস্টে খেলানো হতে পারে। চোট থাকায় এবারের আইপিএলে মুম্বই ইন্ডিয়ন্সের প্রথম চারটি ম্যাচ খেলতে পারেননি বুমরা। জানুয়ারির গোড়ায় অস্ট্রেলিয়া সফরের পর চোটের কারণে আর দেশের হয়ে খেলতে পারেননি গুজরাটের তারকা পেসার।

ইংল্য়ান্ডে পাঁচ ম্যাচের দীর্ঘ সিরিজে বুমরা-র ওপর ওয়ার্ক লোড কমাতে খুব হিসেব করে ব্যবহার করতে পারেন অধিনায়ক শুভমন গিল, কোচ গৌতম গম্ভীর। খুব সম্ভবত বুমরাকে ইংল্যান্ড সিরিজের প্রথম, দ্বিতীয় ও চতুর্থ টেস্টে খেলানো হতে পারে। গুজরাট কথা মুম্বই ইন্ডিয়ন্সের ৩১ বছরের তারকা পেসারের চোটের কথা মাথায় রেখে ইংল্য়ান্ড সফরে ৬জন পেসারকে পাঠানো হয়েছে। বুমরা ছাড়াও বেন স্টোকসদের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজে পেসার হিসেবে আছেন- মহম্মদ সিরাজ, আকাশ দীপ, প্রসিধ কৃষ্ণা, আর্শদীপ সিং ও শার্দুল ঠাকুর।

দেখুন খবরটি

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 24, 2025 09:22 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).