IND vs PAK Asia Cup 2025: ৬ রানের মধ্যে দুই উইকেট হারিয়ে শুরুতেই চাপে পাকিস্তান
পহেলগাম হামলা, অপারেশন সিঁদুরের পর বাইশ গজে নামল ভারত ও পাকিস্তান। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৬ রানের মধ্যেই ২টি উইকেট হারিয়েছে পাকিস্তান। ম্যাচের প্রথম বলেই হার্দিক পান্ডিয়ার বলে আউট হন পাক ওপেনার সাইম আয়ুব। এরপরের ওভারের দ্বিতীয় বলেই জশপ্রীত বুমরা আউট করেন তিন নম্বরে ব্যাট করতে নামা মহম্মদ হ্য়ারিস-কে (৫ বলে ৩)।
IND vs PAK Asia Cup 2025: পহেলগাম হামলা, অপারেশন সিঁদুরের পর বাইশ গজে নামল ভারত ও পাকিস্তান। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৬ রানের মধ্যেই ২টি উইকেট হারিয়েছে পাকিস্তান। ম্যাচের প্রথম বলেই হার্দিক পান্ডিয়ার বলে আউট হন পাক ওপেনার সাইম আয়ুব (Saim Ayub)। এরপরের ওভারের দ্বিতীয় বলেই জশপ্রীত বুমরা আউট করেন তিন নম্বরে ব্যাট করতে নামা মহম্মদ হ্য়ারিস (Mohammad Harris)-কে (৫ বলে ৩)। হার্দিকের পরে ক্যাচ নেন বুমরা, আবার বুমরার বলে ক্যাচ নেন হার্দিক।
টুর্নামেন্টের প্রথম ম্য়াচে ওমানের বিরুদ্ধেও প্রথম বলেই আউট হয়েছিলেন আয়ুব। তার মানে দুটি ম্যাচ মাত্র ২টি বল খেলে কোনও রান না করেই আউট হন আয়ুব। হ্যারিস অবশ্য ওমান ম্যাচে ৬৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন।
ভারতীয় দলে কোন পরিবর্তন হয়নি। প্রথম ম্যাচে ইউএই-র বিরুদ্ধে যারা খেলেছিলেন, সেই একাদশই এদিন নামান সূর্যকুমার যাদব। তার মানে একজন স্পেশালিস্ট পেসার, তিনজন স্পিনার, দুই পেসার-অলরাউন্ডারে খেলছে টিম ইন্ডিয়া। ওপেনার হিসাবে খেলছেন শুভমন গিল ও অভিষেক শর্মা। তিনে নামবেন সূর্যকুমার যাদব। মিডল অর্ডারে উইকেটকিপার তিলক ভর্মা, সঞ্জু স্যামসন,রা। দুই অলরাউন্ডার পেসার হিসাবে খেলছেন হার্দিক পান্ডিয়া ও শিবম দুবে। স্পিনার হিসাবে আছেন অক্ষর প্য়াটেল, কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী। এদিন জিতলেই সুপার ফোর নিশ্চিত হবে টিম ইন্ডিয়ার।
ওমানের বিরুদ্ধেও প্রথম বলে আউট হয়েছিলেন পাক ওপেনার আয়ুব
Saim Ayub in This Asia Cup
- 0(1) vs Oman
- 0(1) vs Ind https://t.co/wPyDwYX39a
— AdityaRRaj (@RR_for_LIFE) September 14, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 14, 2025 08:26 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

